বিনোদন

সে কেবল শক্তিশালী নয়, খাঁটি শক্তি: নুসরাত ফারিয়া

  • 10:41 pm - September 02, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় গেল মে মাসে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন নুসরাত ফারিয়া। এরপর এক দিন পর কারামুক্তও হন। কারাগার থেকে বেরিয়ে তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

সেসময় এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, ‘গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।’

এরপর গণমাধ্যম থেকে শুরু করে কোথাও আর কথা বলতে দেখা যায়নি নুসরাত ফারিয়াকে। রবিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নুসরাত ফারিয়া জানান, সে কেবল শক্তিশালী নয়— সে খাঁটি শক্তি।

তিনি লিখেন, ‌’মানুষ অনেক কিছু বলবে—সে এমন, সে তেমন। কিন্তু তারা সত্যিটা জানে না। ভেতরে ভেতরে সে প্রতিদিন ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে নিজেকে নতুনভাবে গড়ছে এবং নিজের একটি শক্তিশালী সংস্করণ তৈরি করছে। একেকটা মুহূর্তে সে নিজের শক্তিকে নতুন সংজ্ঞা দিচ্ছে। একদিন বুঝবে, সে কেবল শক্তিশালী নয়—সে খাঁটি শক্তি।’

এরপর সবশেষে তিনি লিখেন, ‘এটাই প্রতিদিনের আমি।’ নুসরাত ফারিয়ার এমন পোস্ট যে নিজেকে নিয়ে দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। সেই পোস্টে অসংখ্য অনুরাগী তাকে সাধুবাদ জানাচ্ছেন।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au