সর্বশেষ

পাকিস্তানে তিন সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ২৫

  • 3:42 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান। ছবি : এএফপি

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর-পাকিস্তানে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় সেনাসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেলুচিস্তান প্রদেশে একটি রাজনৈতিক র‍্যালিতে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে ১৪ জনের। খবর বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেলুচিস্তানের দুই কর্মকর্তা জানিয়েছেন, কোয়েটার একটি স্টেডিয়ামে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) সমাবেশে বহু মানুষ জড়ো হয়েছিলেন। সমাবেশ শেষে পার্কিং লটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন নিহত ও বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে অন্তত ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, দলটির প্রধান আখতার মেঙ্গাল সমাবেশ শেষে বেরিয়ে যাওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে। তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি নিজেকে ‘নিরাপদ’ বলে জানিয়েছেন।

এর কিছুক্ষণ পর বেলুচিস্তানের ইরান সীমান্তবর্তী জেলায় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে বাড়িতে তৈরি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৫ সদস্য নিহত হন। তবে এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

অন্যদিকে, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার বান্নু এলাকায় আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সেনা ক্যাম্পে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী গেটে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। পরে আরও ৫ জন হামলাকারী ভেতরে প্রবেশ করলে দীর্ঘ ১২ ঘণ্টা ধরে গোলাগুলি চলে। এতে ৬ সেনা নিহত হন। পাল্টা অভিযানে ৬ হামলাকারীও প্রাণ হারায়।

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au