সর্বশেষ

মাস্ক ভক্তদের নতুন তীর্থ ‘টেসলা ডাইনার’

  • 4:47 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
'টেসলা ডাইনার' নামের অভিনব রেস্তোরাঁর উদ্বোধন হয়েছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর-হলিউডের পশ্চিমে, সান্তা মনিকা বুলেভার্ড ও অরেঞ্জ ড্রাইভের মোড়ে একটি গোলাকৃতির রুপালি ভবন সবদিকের দৃষ্টি আকর্ষণ করছে। নাম তার ‘টেসলা ডাইনার’। এই অভিনব রেস্তোরাঁ শুধুই খাওয়ার স্থান নয়, বরং এটি ইলেকট্রিক গাড়ি চার্জিং স্টেশন, ড্রাইভ-ইন থিয়েটার এবং টেসলার পণ্য কেনার সুবিধা সমৃদ্ধ এক আধুনিক কেন্দ্র।

২০১৮ সালে ইলন মাস্ক এই প্রকল্পের পরিকল্পনা প্রকাশ করেছিলেন। পাঁচ বছরের নির্মাণকাজ শেষে গত জুলাইয়ে দুই তলা বিশিষ্ট এই ডাইনারের উদ্বোধন হয়। সাত বছরের দীর্ঘ যাত্রার মধ্য দিয়ে এটি এখন মাস্ক ও তার প্রতিষ্ঠানের ভক্তদের কাছে একধরনের ‘তীর্থস্থান’ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

কল্পবিজ্ঞানের ছোঁয়া

টেসলার সাইবারট্রাক গাড়ির মতো নকশা থেকে শুরু করে রেস্তোরাঁর আসবাবপত্র, সবকিছুতেই ভবিষ্যতমুখী ডিজাইনের ছাপ লক্ষ্য করা যায়। বাইরে ৮০টি সুপারচার্জার স্টেশন বসানো হয়েছে, যা গাড়ি চার্জ করার পাশাপাশি টেসলার টাচস্ক্রিন ব্যবহার করে খাবারের অর্ডার দিতে সুবিধা দেয়।

ড্রাইভ-ইন থিয়েটারে গাড়িতে বসে সিনেমা দেখার জন্য গাড়ির অডিও সিস্টেম সরাসরি সংযুক্ত। ৬৬ ফুট দীর্ঘ এলইডি মেগাস্ক্রিন স্কাইপ্যাড থেকেও সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে।

ভেতরের বিশেষত্ব

ডাইনারে প্রবেশ করলে প্রথম নজরে আসে গোলাকার প্রবেশপথ, বক্রাকৃতির কাউন্টার, ওভাল আকৃতির বুথ ও গোলাকার চেয়ার। সবকিছুই ধাতব রুপালি, সাদা ও কালো রঙে সাজানো। একটি সর্পিল সিঁড়ি দোতলার ‘স্কাইপ্যাড’ রুফটপে নিয়ে যায়, যেখানে টেসলার বিভিন্ন পণ্য কেনা যায় এবং বিশাল স্ক্রিনে সিনেমা দেখার সুযোগ রয়েছে।

টেসলা ডাইনারের প্রবেশপথ। ফাইল ছবি: রয়টার্স

শুরুর দিকে ওয়েটারের ভূমিকায় ছিল অপটিমাস রোবট, যারা স্কাইপ্যাডে পপকর্ন পরিবেশন করতো। যদিও বর্তমানে রোবটগুলো বিকল, তবুও ডাইনারের সাজসজ্জায় তাদের মডেল ব্যবহার করা হয়েছে। রুফটপের খুচরা দোকানেও টেসলা বট অ্যাকশন ফিগার, টি-শার্ট ও অন্যান্য স্মারক পাওয়া যায়।

বিশেষায়িত খাবারের মেনু

টেসলা ডাইনারের মেনুতে আছে টেসলা বার্গার, হট ডগ, মিল্কশেক, ফ্রেঞ্চ ফ্রাইস, অ্যাপল পাই, সালাদ এবং বিভিন্ন ধরনের স্যান্ডউইচ। টেসলা বার্গারের দাম ধরা হয়েছে ১৩.৫ মার্কিন ডলার, যা এক পাউন্ড মাংসের তিন ভাগের এক ভাগ ব্যবহার করে তৈরি। উদ্বোধনের সময় কিছু জনপ্রিয় আইটেম যেমন ‘এপিক বেকন’ এখন আর পাওয়া যাচ্ছে না।

টেসলা বার্গার। ছবি: টেসলা ডাইনারের ওয়েবসাইট থেকে নেওয়া

মাস্ক ভক্তদের মিলনমেলা

ইলন মাস্কের রাজনৈতিক বিতর্ক, টেসলার শেয়ারের দরপতন বা ব্যবসায়িক ঝামেলা—কোনো কিছুই ভক্তদের উচ্ছ্বাস কমাতে পারেনি। টেসলা ফ্যানরা নিয়মিত এখানে সমবেত হয়ে ‘লাইট শো’ আয়োজন করে। গাড়ির হেডলাইট অন-অফ করে মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে এই প্রদর্শনী হয় চিত্তাকর্ষক।

গত মঙ্গলবার মাস্কের স্পেসএক্স স্টারশিপের প্রথম ফ্লাইট উপভোগ করতে এখানে ভক্তরা জড়ো হন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ভক্তরা টেসলা ডাইনারে এসে এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।

 

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au