বিশ্ব

ভেনেজুয়েলা নৌকা ধ্বংস করল যুক্তরাষ্ট্রের সেনারা, মাদকবাহী সন্দেহে ১১ জন নিহত

  • 6:41 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
সাগরে ভেনেজুয়েলা থেকে আসা একটি নৌযান মাদক বহন করছে সন্দেহে গুলি করে ধ্বংস করেছে মার্কিন সেনারা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর– দক্ষিণ ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা একটি নৌযান মাদক বহন করছে সন্দেহে গুলি করে ধ্বংস করেছে মার্কিন সেনারা। ঘটনায় নৌকার ১১ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজেই এ খবর জানিয়েছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা মাত্র কয়েক মিনিট আগে একটি নৌযান ধ্বংস করেছি। নৌকায় প্রচুর পরিমাণ মাদক ছিল। এ অভিযান আমাদের দেশে মাদক প্রবেশ রোধের অংশ।” তিনি আরও জানিয়েছেন, অভিযানের ফলে কোনো মার্কিন সেনার ক্ষয়ক্ষতি হয়নি।

মার্কিন সেনারা নৌকার আরোহীদের ভেনেজুয়েলার ‘ত্রেন দে আরাগুয়া’ অপরাধীচক্রের সদস্য বলে শনাক্ত করেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এই চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ট্রাম্প অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এই গ্যাং নিয়ন্ত্রণ করেন। তবে কারাকাস এ অভিযোগ অস্বীকার করেছে।

ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে আকাশ থেকে ড্রোনে তোলা ভিডিওতে দেখা যায় সমুদ্রে একটি স্পিডবোট বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ভিডিওটির প্রাথমিক যাচাই করেছে রয়টার্স; ম্যানিপুলেশনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে এই ঘটনার সমালোচকরা বলেছেন, “মাদক বহন করছেন, শুধুমাত্র এমন সন্দেহে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। নৌকা আটক করা এবং ক্রুদের গ্রেপ্তার করা যেত।” এক্সে প্রকাশিত এক মন্তব্যে ‘ওয়াশিংটন অফিস অন লাতিন আমেরিকা ডিফেন্স ওভারসাইট’–এর পরিচালক অ্যাডাম আইজ্যাকসন বলেন, “সন্দেহের ভিত্তিতে হত্যাযজ্ঞ গ্রহণযোগ্য নয়।”

মার্কিন প্রশাসন সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সাতটি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন সেখানে অবস্থান করছে বা শিগগিরই পৌঁছাবে। এতে চার হাজারের বেশি নাবিক ও মেরিন সেনা রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “মাদকের এই চালান সম্ভবত ত্রিনিদাদ বা অন্যান্য অঞ্চলে যেত। প্রেসিডেন্ট মাদকচক্র ও মাদক পাচারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিচ্ছেন।”

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক কেন অস্বীকার করছে জামায়াত

ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…

বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে যোগ দিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ভ্রমণ, চাকরি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au