সর্বশেষ

দুর্গাপূজাকে ঘিরে ১৮ দফা নির্দেশনা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • 7:08 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তা নির্দেশনা । ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর– হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে চলতি মাসের শেষের দিকে। এ উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা রোধ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনলাইনে (জুমে) আয়োজিত এক সভায় পূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮ দফা নির্দেশনা ঘোষণা করা হবে।

সভায় আট বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম এবং সিনিয়র সচিব নাসিমুল গণি সরাসরি দিকনির্দেশনা দেবেন।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্দেশনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে— পূজামণ্ডপে পুলিশ, র‍্যাব, আনসার ও ভিডিপির টহল , জোরদার , প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন , সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে নজরদারি , প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ।

এ ছাড়া নারী দর্শনার্থীদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা, ইভটিজিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ, আতশবাজি–পটকা নিষিদ্ধকরণ, বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, অগ্নিনির্বাপক ও ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা থাকবে। দুর্গম এলাকায় যাতায়াতের রাস্তা সাময়িকভাবে মেরামতের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

শুধু দুর্গাপূজা নয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সর্বস্তরে সতর্কবার্তা দেওয়া হবে সভায়। নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা, শ্রমিক অসন্তোষ এবং বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা সামলাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হবে।

 

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au