মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি জিডিপির
মেলবোর্ন, ২ জুলাই- জুলাইবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার আহ্বান জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জিডিপি)। একই সঙ্গে সংগঠনটি আওয়ামী…
মেলবোর্ন ৩ সেপ্টেম্বর– থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই সংসদ ভেঙে দেওয়ার পদক্ষেপ নিয়েছেন। বুধবার ফিউ থাই দলের মহাসচিব সোরাওং থিয়েনথং সাংবাদিকদের জানান, ওয়েচায়াচাই সংসদ ভেঙে দেওয়ার একটি ডিক্রি জমা দিয়েছেন। এখন রাজা মহা ভাজিরালংকর্নের অনুমোদন পাওয়া সাপেক্ষে আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
গত সপ্তাহে সাংবিধানিক আদালত কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধের সময় নীতি লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে। এর ফলে থাইল্যান্ডে ক্ষমতার শূন্যতা তৈরি হয়। ফিউ থাই দল যদিও এখনো তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ক্ষমতায় আছে, তবে তাদের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ক্ষমতা ধরে রাখতে ফিউ থাই বিরোধী পিপলস পার্টির কাছে সমর্থন চাইলেও তারা তা প্রত্যাখ্যান করে। বরং তারা রক্ষণশীল ব্যবসায়ী ও প্রভাবশালী টাইকুন আনুতিন চার্নভিরাকুলের প্রতি সমর্থন ঘোষণা করে। আনুতিনের নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টি একসময় ফিউ থাইয়ের জোট অংশীদার ছিল। তবে সাম্প্রতিক সীমান্ত সংকট ও আদালতের রায়ে পরিস্থিতি পাল্টে যায়। বর্তমানে পিপলস পার্টির ১৪৩ সংসদ সদস্য আনুতিনকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ফিউ থাই দীর্ঘদিন ধরে থাই রাজনীতিতে শক্ত অবস্থানে থাকলেও বিশ্লেষকরা মনে করছেন, তাদের প্রভাব ক্রমেই হ্রাস পাচ্ছে। দুই দশক ধরে রাজতন্ত্রপন্থী ও সামরিক অভিজাতদের সঙ্গে লড়াই করলেও এখন তারা ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে দুর্বল হয়ে পড়েছে।
পিপলস পার্টির শর্ত অনুযায়ী, সংসদ ভেঙে চার মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। এর অর্থ হলো, আনুতিন চার্নভিরাকুল অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পাওয়ার পাশাপাশি নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেও সামনে আসবেন। তবে আদালতের সিদ্ধান্ত ও সাংবিধানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au