বিশ্ব

পর্তুগালে ট্রাম দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত

  • 8:41 am - September 04, 2025
  • পঠিত হয়েছে:২১৮ বার
লিসবনের বিখ্যাত উজ্জ্বল হলুদ রঙের ট্রামটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে আছে এবং চারপাশে দমকল কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ছবিঃ এপি

মেলবোর্ন, ৪ সেপ্টেম্বর- পর্তুগালের রাজধানী লিসবনে একটি বৈদ্যুতিক স্ট্রিটকার (ট্রাম) লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থা। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন।

বুধবার বিকেলে(বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে)দুর্ঘটনাটি ঘটে লিসবনের কেন্দ্রস্থলের একটি জনপ্রিয় পর্যটন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ট্রামটি লাইনচ্যুত হলে প্রচণ্ড শব্দ হয় এবং ধুলার মেঘ চারপাশ ঢেকে ফেলে। অনেকে আতঙ্কে দৌড়ে পালান, আবার অনেকে আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, লিসবনের বিখ্যাত উজ্জ্বল হলুদ রঙের ট্রামটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে আছে এবং চারপাশে দমকল কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “এটি এমন একটি দুর্ঘটনা, যা ঘটার কথা ছিল না। লিসবন আজ শোকে আচ্ছন্ন। আমাদের শহরের জন্য এটি এক ট্র্যাজিক মুহূর্ত।” তবে তিনি শহরের অন্যান্য ফানিকুলার (উঁচু-নিচু এলাকায় চলাচলের জন্য বিশেষ ধরনের ট্রাম) নিরাপদ কি না, সে প্রশ্নের উত্তর দেননি।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুসা গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে “দুর্ভাগ্যজনক ট্র্যাজেডি” বলে অভিহিত করেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ পর্তুগিজ ভাষায় শোকবার্তা পাঠান।

নিহত ও আহতদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন। ছবিঃ এপি

পর্তুগিজ সরকার জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হলে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।
দুর্ঘটনাকবলিত ট্রামটি ছিল এলিভাদর দা গ্লোরিয়া নামের ফানিকুলার, যা লিসবনের কেন্দ্রস্থল রেস্তোরাদোরেস এলাকার হোটেল, রেলস্টেশন, দোকানপাট ও রেস্তোরাঁর সঙ্গে শহরের অন্যতম ব্যস্ত নাইটলাইফ কেন্দ্র বাইরু আল্তু–কে সংযুক্ত করে। খাড়া উঁচু-নিচু পথের লিসবনে বেশ কয়েকটি ফানিকুলার ও পুরনো ট্রাম রয়েছে, যা স্থানীয়দের পাশাপাশি বিপুলসংখ্যক পর্যটকের কাছে আকর্ষণীয়।

প্রতিটি ক্যারেজে ৪০ জনেরও বেশি যাত্রী বসা ও দাঁড়ানো অবস্থায় ভ্রমণ করতে পারেন। তবে এ ধরনের পুরোনো ট্রামে সিটবেল্ট নেই। গত বছর লিসবনে প্রায় ৮৫ লাখ পর্যটক এসেছিলেন এবং এ ট্রাম সিস্টেম ছিল তাঁদের জন্য বড় আকর্ষণ। এর আগেও, ২০১৮ সালে একই ট্রাম লাইনচ্যুত হয়েছিল, যদিও তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শহরের গণপরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠান কারিস জানিয়েছে, দুর্ঘটনার পর তাদের সব ধরনের জরুরি সম্পদ কাজে লাগানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই এখন প্রধান লক্ষ্য। তবে কী কারণে ট্রামটি লাইনচ্যুত হলো, সে বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো কোনো তথ্য দেয়নি।

সুত্রঃ নাইন নিউজ ও এপি

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au