লিড নিউজ

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবির-ছাত্রদলকে কারচুপিতে সহযোগিতা করেছে: অভিযোগ ভিপি প্রার্থীর

  • 6:45 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
চলছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিয়ম করে শিবির-ছাত্রদলকে কারচুপি করতে সহযোগিতা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি (ভাইস প্রেসিডেন্ট) প্রার্থী আব্দুল কাদের।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে কাদের লিখেছেন, ‘আমরা এমন ডাকসু নির্বাচন চাইনি, যেখানে শিবির, ছাত্রদল আর বিএনপি-জামায়াত মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে। নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে শিবির-ছাত্রদলকে নির্বাচনে কারচুপি ও অনিয়ম করতে সহযোগিতা করেছে।’

ভিপি প্রার্থী কাদেরের এই অভিযোগ নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। ইতিমধ্যেই বিভিন্ন ছাত্রসংগঠন ভোটগ্রহণ প্রক্রিয়ার সুষ্ঠুতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

আজকের ডাকসু নির্বাচনে ভোটাররা মোট ২৮টি কেন্দ্রীয় পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি করে পদে ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে, ১৮টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৩৫ জন প্রার্থী। অর্থাৎ প্রতিটি ভোটার আজ ৪১টি পদে ভোট প্রদান করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাদেরের এই অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচন প্রক্রিয়া কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au