অস্ট্রেলিয়া

চীনকে ঠেকাতে ৮ বিলিয়ন ডলারের সাবমেরিন শিপইয়ার্ড বানাচ্ছে অস্ট্রেলিয়া

  • 7:20 am - September 14, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
একটি পারমাণবিক সাবমেরিন। প্রতিকী ছবি

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের সঙ্গে হওয়া অকাস (AUKUS) চুক্তি বাস্তবায়নে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটি পশ্চিম অস্ট্রেলিয়ায় নতুন পারমাণবিক সাবমেরিন শিপইয়ার্ড গড়ে তুলতে প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

২০২১ সালে স্বাক্ষরিত অকাস চুক্তির মূল লক্ষ্য ইন্দো–প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করা। চুক্তির আওতায় আগামী দশক থেকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। প্রথম ধাপে যুক্তরাষ্ট্র একাধিক ভার্জিনিয়া-শ্রেণির সাবমেরিন বিক্রি করবে অস্ট্রেলিয়াকে। পরবর্তী ধাপে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া যৌথভাবে নতুন প্রজন্মের অকাস-শ্রেণির সাবমেরিন তৈরি করবে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, প্রস্তাবিত শিপইয়ার্ড কেবল সাবমেরিন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ শিল্পেই নয়, বরং দীর্ঘমেয়াদে জাতীয় প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের প্রভাব ফেলবে। তিনি জানান, বর্তমান লেবার সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে রেকর্ড পর্যায়ে নিয়ে যাচ্ছে, যাতে দেশের নিরাপত্তা চাহিদা পূরণে যথাযথ সামরিক সক্ষমতা তৈরি হয়।

এর আগে, গত বছর পার্থ শহরের কাছে হেন্ডারসন নৌঘাঁটি আধুনিকায়নে ১২৭ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (৮৪ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হয়েছিল। আগামী ২০ বছরের মধ্যে এ ঘাঁটিকে অকাস সাবমেরিন বহরের প্রধান রক্ষণাবেক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এখানে নতুন ফ্রিগেট জাহাজ এবং অস্ট্রেলীয় সেনাবাহিনীর জন্য ল্যান্ডিং ক্রাফটও নির্মাণ করা হবে।

সরকার জানিয়েছে, এই প্রকল্প সরাসরি প্রায় ১০ হাজার স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।

চুক্তির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনার মধ্যে অস্ট্রেলিয়ার পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা গত জুলাই অকাস চুক্তির প্রতি একযোগে সমর্থন জানিয়েছিলেন। যদিও একই সময়ে পেন্টাগনের প্রভাবশালী কর্মকর্তা এলব্রিজ কোলবি এর কার্যকারিতা নিয়ে পর্যালোচনা শুরু করেন।

অস্ট্রেলিয়া ইতিমধ্যে যুক্তরাজ্যের সঙ্গে ৫০ বছরের নতুন একটি চুক্তি করেছে, যাতে অকাস সহযোগিতা আরও জোরদার হয়। দেশটির আশা, রাজনৈতিক ও কৌশলগত জটিলতা সত্ত্বেও এ প্রকল্প বাস্তবায়নে কোনো বিঘ্ন ঘটবে না।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au