বিনোদন

আপনারা শিল্পীদের এতো পাপী ভাববেন না: কনকচাঁপা

  • 7:16 pm - September 14, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- দীর্ঘদিন অসুস্থতার পর শনিবার মারা গেছেন সংগীতশিল্পী ফরিদা পারভীন। তার মৃত্যু সংবাদ পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান সংগীতশিল্পী কনকচাঁপা। সেখানে ফরিদা পারভীনকে নিয়ে শোক প্রকাশের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আক্ষেপের কথাও বলেন তিনি। তার মতে, একজন শিল্পী মারা যাওয়ার পর অনেকেই পাপ-পুন্য, দোজখ-বেহেশত নিয়ে কথা বলেন, যা উচিৎ নয়।

কনকচাঁপা বলেন, ‘ফরিদা পারভীন আপা লালনগীতে যে জনপ্রিয়তা সৃষ্টি করেছিলেন, পুরো জায়গাটি তিনি শূন্য করে নিজের সঙ্গে নিয়ে গেলেন। যারা লালনগীতি শুনতাম, ফরিদা আপাকেই শুনতাম। মূলত যারা লালনের আখড়ায় গান করেন তাঁদের গান একরকম, আর ফরিদা আপার গান আরেকরকম। আখড়া থেকে গান তুলে এনে আপা উপস্থাপন করেছেন।’

তিনি আরও বলেন, ‘তার কণ্ঠে মায়া, শুধু লালনের কথা বললে তাকে ছোট করা হবে। তাঁর কণ্ঠ অনাবদ্য। এক কথায় বলতে গেলে, ফরিদা আপার কণ্ঠ তীরের মতো হৃদয় স্পর্শ করতো। ভরাট একটা সংগীতাঙ্গন দেখে আমি বড় হয়েছি; সেটাই ধীরে ধীরে হারিয়ে ফেলছি। আমাদের মাথার ওপর যারা বটবৃক্ষের মতো ছিলেন, তাদের আমরা হারিয়ে ফেলছি। আমরা খুবই অসহায় হয়ে যাচ্ছি।’

পরে খানিকটা আক্ষেপ ব্যক্ত করে কনকচাঁপা বলেন, ‘সাধারণ মানুষ মনকে আনন্দিত করতে গান শোনেন। কিন্তু যখন কোনো শিল্পী মারা যান তখন পাপ-পুন্য, দোজখ-বেহেশত নিয়ে তারা অনেক কথা বলেন। সেই মন্তব্যগুলো দেখলে আমি ভীত হয়ে যাই, আমাদের খুব খারাপ লাগে। একজন মানুষের দাফন সম্পন্ন হয়নি, তখন থেকেই তিনি কত নম্বর দোজখে বা বেহেশতে যাবেন- এসব নিয়ে আলোচনা চলে।’

কনকচাঁপা অনুরোধ করেন, ‘যারা অনলাইন বা সামাজিকমাধ্যমে সক্রিয়, তাদের কাছে আমার বিনীত অনুরোধ- শিল্পীদের এতো পাপী ভাববেন না। আমাদের দেশে পাপ অনেক জায়গায় আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে; কিন্তু আমরা শিল্পী, আমরা শুধু গান করি। আমাদের ঘুষ খাওয়ার জায়গা নেই, দুর্নীতির জায়গা নেই, মিথ্যাচার করার জায়গা নেই, আমাদের অন্যায় করার জায়গা নেই।’

 

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au