বিনোদন

ডুয়া লিপার গায়ে পাকিস্তানের জার্সি নিয়ে তুমুল হইচই

  • 7:46 pm - September 15, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার

মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর-  পপ তারকা ডুয়া লিপার একটি এডিট করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পাকিস্তানি ও ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে সম্প্রতি ৩০তম জন্মদিন পালন ও র‍্যাডিকাল অপটিমিজম নর্থ আমেরিকান ট্যুর শুরু করা এ ব্রিটিশ গায়িকা আসলে পাকিস্তান ক্রিকেট টিমের জার্সি পরেননি। ২৯ আগস্ট তোলা তার একটি আয়নার সামনে সেলফি থেকে শুরু হয় পুরো ঘটনাটি। সেখানে তিনি সাদা টি-শার্টে ছিলেন। কিন্তু ফটোশপ ও এআই প্রযুক্তির মাধ্যমে সেই পোশাকের জায়গায় পাকিস্তান দলের জার্সি বসিয়ে দেওয়া হয়।

ছবিটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হইচই- ‘ডুয়া লিপা কি সত্যিই পাকিস্তানের জার্সি পরে ছবি পোস্ট করেছিলেন?’- যদিও উত্তর স্পষ্টভাবে ‘না’।

ভাইরাল হওয়া এই ছবির সূত্র ধরে আবারও প্রমাণিত হলো, এআই-এডিট বা ডিপফেক কনটেন্ট কীভাবে মুহূর্তেই বিভ্রান্তি তৈরি করতে পারে। লিপার ওই সাধারণ টি-শার্টকে ভক্তরা নানা দলের জার্সিতে রূপান্তর করেছেন। কেউ বসিয়েছেন পিএসজি, বায়ার্ন মিউনিখ, ভ্যালেন্সিয়া ক্লাবের লোগো, আবার কেউ যুক্ত করেছেন ক্রিকেট দলের জার্সি, যেমন আইপিএলের পাঞ্জাব কিংস।

ফলে মজা করতে গিয়ে অনেক ভক্তই তাকে নিজেদের পছন্দের দলের ‘অঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ বানিয়ে ফেলেছেন।

মজার ছলে শুরু হলেও অনেকে ঘটনাটিকে সত্যি ভেবে নিয়েছেন। পাকিস্তানি সমর্থকদের একাংশ গর্বের সঙ্গে দাবি করেছেন, ডুয়া লিপা তাদের দলকে সমর্থন করছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সমর্থকেরা একে নিছক কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।

চলমান এশিয়া কাপ ঘিরে উত্তেজনার মধ্যে এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও বিভ্রান্তি- দুটোই বাড়িয়ে দিয়েছে।

সূত্র: সামাটিভি

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au