সর্বশেষ

ঢাকায় ফ্রান্সের নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

  • 1:49 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে নতুন ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।ছবি: বাসস

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- বাংলাদেশি ভিসাপ্রার্থীদের জন্য আরও উন্নত ও সহজ সেবা নিশ্চিত করতে রাজধানী ঢাকায় চালু হলো ফ্রান্সের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র। রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে স্থাপিত এ কেন্দ্র উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বুধবার থেকে আবেদনকারীরা এখানে সেবা গ্রহণ করতে পারবেন।

নতুন এ কেন্দ্র থেকে বাংলাদেশিরা স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দিতে হলে আগে থেকেই ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এরপর নির্ধারিত সময়ে এসে আবেদনপত্র, প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে।

রাষ্ট্রদূত মাসদুপুই উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশিদের ভ্রমণের সুবিধা এবং দক্ষতা বৃদ্ধি করা।” তিনি আরও জানান, এর ফলে—

প্রতিদিন বেশি সংখ্যক আবেদন জমা দেওয়া সম্ভব হবে,অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় কমবে,অর্থ প্রদানের বিকল্পগুলো আধুনিক হবে,এবং বিশেষায়িত সেবা কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা হবে আরও উন্নত।

২০০৪ সাল থেকে ফরাসি সরকারের সঙ্গে কাজ করছে ভিএফএস গ্লোবাল। বর্তমানে তারা ২৯টি দেশে ফ্রান্সের হয়ে ৭০টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে। তাদের ভূমিকা মূলত প্রশাসনিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে— যেমন আবেদন সংগ্রহ, নথিপত্র যাচাই ও বায়োমেট্রিক তথ্য গ্রহণ। তবে ভিসা প্রদানের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ফরাসি দূতাবাসের এখতিয়ারভুক্ত।

নতুন এ ভিসা আবেদন কেন্দ্রটি খোলা থাকবে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে এই ঠিকানায়:
https://visa.vfsglobal.com/bgd/en/fra

 

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au