বিনোদন

ধর্ষণের অভিযোগের বিষয়ে মুখ খুললেন হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা আশিস কাপুর

  • 8:38 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- ধর্ষণের অভিযোগে ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা আশিস কাপুরকে গ্রেপ্তার করেন পুনে পুলিশ। পরে এ অভিযোগ থেকে জামিন পেয়েছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে ওঠে আসে এ তথ্য।

জামিনের পর প্রথমবার নীরবতা ভাঙলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আশিস বলেন, ‘সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে বলছি আমি আপাতত স্বস্তিতে আছি। আমি কৃতজ্ঞ এই কঠিন অভিজ্ঞতা আমার দেশের গণতন্ত্র ও সংবিধানের ক্ষমতার প্রতি আস্থা দৃঢ় করেছে। দেশের বিচারব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং এখন সেটা আরও বেড়েছে।’

তিনি বলেন, আমি বিশ্বাস করি যে, এই ঘটনা আরও একবার প্রমাণ করল যে, সত্যেরই জয় হয়। আসল ঘটনা সব সময়েই দিনের আলো দেখতে পায়।

আশিস বলেন, এই কঠিন সময়ে যারা আমার সঙ্গে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এই দেশের আইনব্যবস্থাকেও ধন্যবাদ জানাই, যা প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করে।

এর আগে, বুধবার (৩ সেপ্টেম্বর) ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছেন পুনে পুলিশ। কপুরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

আশিসের অভিনয় ক্যারিয়ার দীর্ঘদিনের। তিনি মূলত টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘লাভ ম্যারেজ’, ‘প্রতিজ্ঞা ২’, ‘নন্দিনী’-সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাকে দেখা গেছে। বিশেষ করে ‘ইয়ে রিস্তা ক্যা কহেলতা হ্যায়’ ধারাবাহিকে নিখিল চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au