বিনোদন

জমকালো সূচনা হলো শাহরুখপুত্র আরিয়ানের পরিচালনা জীবনের

  • 8:40 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- আজ থেকে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। মুক্তির আগে মুম্বাইয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে এক ছাদের নিচে জড়ো হন বলিউডের শীর্ষ তারকারা। খবর : বলিউড হাঙ্গামা

এদিন পুরো খান পরিবার উপস্থিত ছিল। শাহরুখ ও গৌরীর সঙ্গে ছিলেন সুহানা ও আব্রাম। লালগালিচায় অতিথিদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠেন শাহরুখ খান। সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন পরিচালক আরিয়ান নিজেই। শুধু বাবাকেই নয়, পরিবারের সদস্যদেরও নিজের ফ্রেমে বন্দি করেন তিনি।

তারকাদের উপস্থিতিতেও ছিল বৈচিত্র্য। হলুদ পোশাকে ঝলমলে লুকে নজর কাড়েন সুহানা, রুপালি পোশাকে অনন্যা পান্ডেও ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দা নব্যা নাভেলি নন্দা গোলাপি পোশাকে ঈশা অম্বানির সঙ্গে পোজ দেন। কাজল-অজয় দেবগণকেও দেখা যায় শাহরুখের সঙ্গে একই ফ্রেমে।

এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, ফারাহ খান, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, অ্যাটলি, অগস্ত্য নন্দা, ভিকি কৌশল, বিজয় বর্মা, খুশি কাপুরসহ আরও অনেকে।

প্রদর্শনীর শেষভাগে আরিয়ান সিরিজটির কলাকুশলীদের সঙ্গে ছবি তোলেন। ফ্রেমে ছিলেন ববি দেওল, রাজত বেদী ও রাঘব জুয়াল।

তারকাখচিত এই আয়োজনে জমকালো সূচনা হলো আরিয়ান খানের পরিচালনা জীবনের, যা নিয়ে দর্শকের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au