বিনোদন

কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছে-নিচ্ছে, নিজেকে প্রশ্ন করেছেন?-ওমর সানী

  • 8:47 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- সম্প্রতি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঘিরে অশ্লীল পোশাক নিয়ে সমালোচনা বড় আকার ধারণ করেছে। এসব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া কথিত মডেল-অভিনেত্রীদের পোশাককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাংস্কৃতিক মহলে চলছে সমালোচনার ঝড়।

পোশাক নিয়ে প্রতিবাদ জানিয়েছেন অসংখ্য শিল্পী, সাংবাদিক ও দর্শক। বিষয়টি নিয়ে নব্বই দশনের জনপ্রিয় নায়ক ওমর সানী একই প্রসঙ্গে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।

ওমর সানীর দাবি, এসব আয়োজনে দেখা যায় দেশের শোবিজ তারকাদের। অতিথি বা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি হিসেবে অংশগ্রহণ করতে আগ্রহী অভিনয়শিল্পীরা ৩০ হাজার, ৫০ হাজার, এমনকি এক লাখ টাকা পর্যন্ত প্রদান করেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। ওই পোস্টে তিনি লেখেন, ‘আপনারা কারা এই ধরনের পুরস্কার অনুষ্ঠানে অতিথি হয়ে যান? পুরস্কার নেওয়ার জন্য ৩০ হাজার, ৫০ হাজার, কখনো ১ লাখ টাকা দেন! তাদের লোভের কারণেই এমন অনুষ্ঠান হয়। দেশের জনসংখ্যা বেশি চিটার-বাটপারও বেশি।’

এবারই প্রথম না এর আগেও বহুবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ওমর সানী।

কিছুদিন আগে ফেসবুক ওমর সানী লেখেন, কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন-নিজেকে প্রশ্ন করেছেন? একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শোডাউন।

বছর দুই আগে পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে ক্ষোভ উগড়ে চিত্রনায়ক ওমর সানী সামাজিকমাধ্যমে লিখেছিলেন, অ্যাওয়ার্ড-বাণিজ্য চলছে প্রায় ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অফার ছিল আমাদের দুজনের, কিন্তু যাইনি। যখন ফিল করব যাওয়া উচিত, তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায়–আসে না, কিন্তু তারপরও বলব, অ্যাওয়ার্ড–বাণিজ্য চলছে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au