ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ
ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…
মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তরুণদের বিক্ষোভে ব্যাপক প্রাণহানির ঘটনার তদন্ত দাবি করেছেন। তিনি বলেছেন, তাঁর সরকার কখনোই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়নি। এ ঘটনার জন্য তিনি ‘অনুপ্রবেশকারীদের’ দায়ী করেছেন।
১৯ সেপ্টেম্বর সংবিধান দিবসে ফেসবুকে নেপালি ভাষায় দেওয়া এক পোস্টে অলি এ মন্তব্য করেন। জেন-জিদের টানা দুই দিনের বিক্ষোভের মুখে গত ৯ সেপ্টেম্বর ৭৩ বছর বয়সী অলি পদত্যাগ করেছিলেন। পদত্যাগের পর এটিই ছিল তাঁর দেওয়া প্রথম প্রকাশ্য বিবৃতি।
৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে এর সঙ্গে দুর্নীতি ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের ক্ষোভও যুক্ত হয়।
বিক্ষোভের প্রথম দিনেই আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নে অন্তত ১৯ জন নিহত হন।পুরো বিক্ষোভে অন্তত ৭৩ জনের প্রাণহানি ঘটে।
অলি এর আগে সেনাবাহিনীর সুরক্ষায় ছিলেন বলে জানিয়েছেন তাঁর দল সিপিএন-ইউএমএল নেতা অগ্নি খারেল। তিনি জানান, অলি গত বৃহস্পতিবার নিজ বাসায় ফিরেছেন।
তদন্তের দাবি জানিয়ে অলি পরিষ্কার করেছেন, সহিংস বিক্ষোভে প্রাণহানির দায় তাঁর সরকারের ওপর চাপানো উচিত নয়।
সুত্রঃ এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au