সর্বশেষ

আলডির ফ্রোজেন গিয়োজা আবারও প্রত্যাহার: পণ্যে কাঁচের টুকরো থাকার আশঙ্কা

  • 6:23 pm - September 21, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
অস্ট্রেলিয়াজুড়ে আবারও জনপ্রিয় খাবার পণ্য আলডির ফ্রোজেন গিয়োজা প্রত্যাহার করা হয়েছে।

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়াজুড়ে আবারও জনপ্রিয় খাবার পণ্য আলডির ফ্রোজেন গিয়োজা প্রত্যাহার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ডাম্পলিংসের ভেতরে কাঁচের টুকরো থাকতে পারে। মাত্র দুই মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো পণ্যটি বাজার থেকে তুলে নেওয়া হলো।

শুক্রবার ফুড স্ট্যান্ডার্ডস অস্ট্রেলিয়া আলডির নিজস্ব ব্র্যান্ড আরবান ইটস ভেজিটেবল গিয়োজা নিয়ে নতুন সতর্কতা জারি করে। বিজ্ঞপ্তিতে জানানো হয় “এই প্রত্যাহারের কারণ হলো পণ্যে বিদেশি বস্তু (কাঁচ) থাকার আশঙ্কা। কাঁচযুক্ত খাদ্যপণ্য খেলে অসুস্থতার ঝুঁকি রয়েছে।”

ভোক্তাদের স্পষ্টভাবে সতর্ক করে বলা হয়েছে: এই পণ্য খাওয়া যাবে না। পণ্যটি যেখানে কেনা হয়েছে, সেখানেই ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত নিতে হবে। কারও স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ থাকলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এর আগে গত জুলাই মাসেও একই পণ্য একই কারণে প্রত্যাহার করা হয়েছিল। সবুজ প্যাকেটের ৭৫০ গ্রাম ওজনের এই ফ্রোজেন ডাম্পলিংস অস্ট্রেলিয়ার সর্বত্র বিক্রি হয়েছে, তবে তাসমানিয়া এবং নর্দার্ন টেরিটরিতে বিক্রি হয়নি।

সর্বশেষ সতর্কতার আওতায় থাকা ব্যাচগুলোর বেস্ট বিফোর তারিখ ১০ এপ্রিল ২০২৭ থেকে ১৫ জুন ২০২৭ পর্যন্ত। আর জুলাই মাসে যে ব্যাচগুলো প্রত্যাহার করা হয়েছিল, তাদের বেস্ট বিফোর তারিখ ছিল ২৭ মার্চ ২০২৭ পর্যন্ত।

এই শাখার আরও খবর

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au