বিনোদন

ফের আলোচনায় আরিয়ান

  • 3:20 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
মেলবোর্ন ২১ সেপ্টেম্বর- নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই শিরোনামে আছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তার পরিচালনায় তৈরি ডেবিউ সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির প্রথম সপ্তাহেই ভারতের টপ-১০ সর্বাধিক দেখা শোর তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে।

সিরিজটি মুক্তির আগে মুম্বাইয়ে আয়োজিত বিশেষ প্রিমিয়ারেও হাজির হয়েছিলেন বলিউডের নামিদামি তারকারা। সেখানে উপস্থিত ছিলেন কমেডিয়ান সময় রায়নাও।

তবে অনুষ্ঠানে সবার দৃষ্টি কেড়েছে তার পরনের টি-শার্ট, যেখানে বড় হরফে লেখা—‘সে নো টু ক্রুজ’।সিরিজের প্রিমিয়ার থেকে আরিয়ান, সময় ও তার বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন আরিয়ানের মামাতো ভাই অর্জুন ছিবা। এরপর তা মুহূর্তেই ভাইরাল, হচ্ছে নানা আলোচনা।

ছবিটি দেখার পরেই নেটিজেনরা বুঝতে পেরেছেন, ২০২১ সালে ক্রুজ পার্টির সময় মাদকসংক্রান্ত একটি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরিয়ানের গ্রেপ্তার কাণ্ড নিয়ে এটি ছিল মজাদার ইঙ্গিত।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ অক্টোবর ক্রুজ পার্টিতে অভিযান চালিয়ে আরিয়ান খানসহ ২০ জনকে মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au