বিনোদন

আরিয়ানের ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়ে নেটফ্লিক্সে ঝড়

  • 3:28 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর– হিন্দি সিনেমার ঝলমলে জগতের আড়ালে লুকিয়ে থাকে অজানা প্রতিযোগিতা, স্বপ্নভঙ্গ আর নেপথ্যের নানা রহস্য। সেই অনাবিষ্কৃত দিকটি প্রথমবারের মতো ক্যামেরায় তুলে ধরেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার পরিচালনায় তৈরি ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর থেকেই নেটফ্লিক্সে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ব্যঙ্গ, রসবোধ আর তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির মিশেলে নির্মিত এই সাত পর্বের সিরিজ বলিউডের গ্ল্যামারকে যেমন উন্মোচন করেছে, তেমনি নিজেকেও রসিকতার ছলে কটাক্ষ করেছে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র দিল্লির যুবক আসমান সিংহ (অভিনয়ে লক্ষ্ম্য), যার স্বপ্ন বলিউড জয় করা। তার চোখ দিয়েই দর্শক দেখতে পান নেপোটিজম, প্রযোজকদের স্বার্থসন্ধি, আন্ডারওয়ার্ল্ডের প্রভাব, গণমাধ্যমের কৌশল, মাদক এবং ক্ষণস্থায়ী খ্যাতির অন্ধকার দিক। একের পর এক চমক আর বাঁক বদলে গল্প এগিয়েছে নিরবচ্ছিন্ন গতিতে।

সমালোচকেরা বলছেন, নির্মাণে সাহসী ভঙ্গি এবং রসবোধই সিরিজটির সবচেয়ে বড় শক্তি। পর্দায় হাজির হয়েছেন বলিউডের তারকারাও—আমির খান, শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর, রণবীর সিং, রাজকুমার রাও, অর্জুন কাপুর, রাজামৌলি। করণ জোহর এখানে অতিথি নন, বরং একটি পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করেছেন।

অভিনয়শিল্পীদের পারফরম্যান্সও প্রশংসা কুড়িয়েছে। ইমরান হাশমি, মনোজ পাহওয়া, মোনা সিং, মানীশ চৌধুরী থেকে শুরু করে তরুণ প্রজন্মের অভিনয়শিল্পীরা সবাই নজর কাড়েন। গফুর ভাইয়ের চরিত্রে আরশাদ ওয়ার্সি আলাদা করে মনে রাখার মতো। তবে সবচেয়ে বড় বিস্ময় এনেছেন ববি দেওল। অজয় তালওয়ার চরিত্রে তিনি ফুটিয়ে তুলেছেন এমন এক সুপারস্টারের রূপ, যিনি নিজের মেয়েকে (সাহের বাম্বা) কোনো বহিরাগত নায়কের বিপরীতে অভিনয় করতে দিতে চান না। এই ভূমিকায় ববি দেওলের ক্যারিয়ারে নতুন মোড় এসেছে বলে মনে করছেন অনেকেই।

রাঘব জুয়াল, অন্যা সিং এবং সাহের বাম্বার পর্দার রসায়ন গল্পে বাড়তি আকর্ষণ যোগ করেছে। প্রযুক্তিগত দিক থেকেও সিরিজটি সমৃদ্ধ—চমকপ্রদ চিত্রগ্রহণ, গতিময় সম্পাদনা আর পোশাকের রঙিন নকশা দর্শনীয় মাত্রা এনেছে। নিজের ফ্যাশন ব্র্যান্ডও কৌশলে কাহিনির ভেতর জুড়ে দিয়েছেন আরিয়ান। সঙ্গীতে অনিরুদ্ধ রবিচন্দর ও শাশ্বত সচদেব কখনো উচ্ছ্বাস, কখনো ব্যঙ্গাত্মক আবহ তৈরি করে প্রতিটি দৃশ্যকে প্রাণবন্ত করেছেন।

পরিচালনায় প্রথম কাজেই আরিয়ান খান প্রমাণ করেছেন তার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি। বলিউডকে যেমন বিদ্রূপের চোখে দেখেছেন, তেমনি নিজের তারকা-পরিচয়কেও নিঃসংকোচে ব্যঙ্গ করেছেন। তাই বলিউডের অন্দরমহল নতুনভাবে দেখতে চাইলে এই সিরিজ একবার দেখা উচিত বলে মনে করছেন সমালোচকেরা।

মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। সাহসী নির্মাণশৈলী, আত্ম-সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি আর ব্যঙ্গাত্মক রসবোধের কারণে ‘দ্য ব্যাডস অব বলিউড’ আরিয়ান খানকে আলাদা জায়গায় দাঁড় করিয়েছে—এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au