দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা
ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…
মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর- অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানকে ডিরেক্টরস গিল্ড অব আমেরিকার (ডিজিএ) নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি বিদায়ী সভাপতি লেসলি লিঙ্কা গ্ল্যাটারের স্থলাভিষিক্ত হলেন।
প্রায় ১৯ হাজার সদস্যের এই সংগঠনের নেতৃত্ব পাওয়ার পর নোলান বলেন, ‘ডিরেক্টরস গিল্ড অব আমেরিকার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সম্মান। আমাদের শিল্পে এখন বড় ধরনের পরিবর্তন আসছে, আর এই দায়িত্ব আমার ওপর অর্পণ করার জন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিদায়ী সভাপতি গ্ল্যাটারের নেতৃত্বকেও ধন্যবাদ জানাই এবং নতুন বোর্ডের সঙ্গে কাজ করে সদস্যদের জন্য সৃজনশীল ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে চাই।’
২০০১ সাল থেকে ডিজিএ’র সদস্য নোলান গত এক দশকের বেশি সময় ধরে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। তিনি বর্তমানে সংগঠনের থিয়েট্রিক্যাল ক্রিয়েটিভ রাইটস কমিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কমিটি’র চেয়ারম্যান।
একই সম্মেলনে টেলিভিশন পরিচালক লরা বেলসি (ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট), প্যারিস বার্কলে (সেক্রেটারি-ট্রেজারার), জয়স থমাস (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি-ট্রেজারার), টড হোল্যান্ড (ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট), রন হাওয়ার্ড (সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট) এবং জিনা প্রিন্স-বাইদউড (থার্ড ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন।
আগামী বছর স্টুডিও ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে নতুন চুক্তি আলোচনায় বসবে ডিজিএ। এ প্রসঙ্গে অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রোডিউসারস নোলানকে অভিনন্দন জানিয়ে জানিয়েছে,‘আমরা প্রেসিডেন্ট নোলানের সঙ্গে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি, যাতে ডিজিএ সদস্যদের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করা যায় এবং একই সঙ্গে আমাদের প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক রাখা যায়।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au