বিনোদন

হতাশার সুর অ্যাঞ্জেলিনা জোলির কণ্ঠে

  • 5:50 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলের জনপ্রিয় লেট নাইট শো ‘জিমি কিমেল লাইভ’। ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের বলি হতে হয়েছে জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেলের এই অনুষ্ঠানকে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে চলছে তোলপাড়। নতুন করে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের বিষয়টি। জিমি কিমেল লাইভ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানাচ্ছেন হলিউডের শিল্পীরা। সে তালিকায় যোগ দিলেন অ্যাঞ্জেলিনা জোলিও।

প্রথমবারের মতো জোলি অংশ নিয়েছেন স্পেনের ৭৩তম সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ১৯ সেপ্টেম্বর শুরু হয়েছে উৎসব, শেষ হবে ২৭ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর উৎসবে প্রিমিয়ার হয় অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘ক্যুটুর’ সিনেমার। প্রিমিয়ারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন জোলি। সেখানে তাঁকে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে হতাশা প্রকাশ করেন অভিনেত্রী।

একজন শিল্পী ও যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার এখন সবচেয়ে বড় ভয়টা কী? এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ চুপ থাকেন জোলি, তারপর বলেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে দেশটাকে ঠিক যেন চিনে উঠতে পারছি না।’

কারণ ব্যাখ্যা করে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘আমি সব সময় আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক থেকেছি। আমার পরিবার, আমার বন্ধুরা সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। জীবন সম্পর্কে, পৃথিবী সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি সাম্যের ও একতার। যেকোনো কিছু, যা মানুষের ব্যক্তিস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করে বা বিভাজন সৃষ্টি করে; তা খুবই বিপজ্জনক। এখন আমাদের কথা বলার সময় সাবধান থাকতে হচ্ছে। আমরা সবাই এক কঠিন সময় পার করছি।’

নিজের দেশ নিয়ে এতটা হতাশার উচ্চারণ আগে কখনো শোনা যায়নি অ্যাঞ্জেলিনা জোলির কণ্ঠে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি যে সন্তুষ্ট নন, সেটা স্পষ্ট ফুটে উঠেছে অভিনেত্রীর এ বক্তব্যে।

অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমা ক্যুটুর তৈরি হয়েছে মডেলিং জগতের গল্প নিয়ে। এতে জোলি অভিনয় করেছেন একজন পরিচালকের চরিত্রে, যে তার পরবর্তী সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au