বিনোদন

বেটিং অ্যাপ নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

  • 5:55 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- সম্প্রতি বেআইনি অনলাইন বেটিং অ্যাপ ঘিরে তদন্তে নাম জড়ানোর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। এবার তিনি নিজেই মুখ খুললেন বিষয়টি নিয়ে এবং জানালেন স্পষ্ট বার্তা।

ইডির (ED) তলবের পর গত ১৬ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরা দেন মিমি। তদন্ত সংস্থা জানায়, একটি অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের সন্দেহে তদন্ত চলছে। সেই অ্যাপের প্রচার বা আর্থিক লেনদেনে সম্ভাব্য যোগসূত্রের কারণেই মিমি, উর্বশী রাওতেলা, সুরেশ রায়না ও শিখর ধাওয়ানসহ একাধিক তারকাকে ডাকা হয়েছে।

এতদিন চুপ থাকলেও এবার মিমি সরাসরি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, ‘আমি কোনওভাবে এমন কোনও ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নই যারা বেটিং বা জুয়ার মতো কার্যকলাপকে প্রচার করে। যদি আমার নাম বা ছবি এই ধরনের প্রচারে ব্যবহার করা হয়, তা সম্পূর্ণ অনুমতিহীন। আমি সবাইকে অনুরোধ করব এমন অবৈধ অ্যাপ থেকে দূরে থাকুন এবং অন্যদেরও সচেতন করুন।’

তিনি আরও বলেন, ভারত সরকার ইতোমধ্যে ‘রিয়েল মানি গেমিং অ্যাপ’ নিষিদ্ধ করেছে। এই অ্যাপগুলোতে অংশগ্রহণের মাধ্যমে তথ্যচুরি, সাইবার হামলা ও প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।

অভিনেতা অঙ্কুশ হাজরাও একই বিতর্কে জড়ালেও এখনো পর্যন্ত তিনি প্রকাশ্যে কিছু বলেননি। তবে এই আইনি জটিলতা মিমি-অঙ্কুশ অভিনীত আসন্ন ছবি ‘রক্তবীজ ২’-এর প্রচারে কোনো প্রভাব ফেলেনি।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। যেখানে খলনায়কের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে এবং মিমিও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au