সর্বশেষ

মার্কিন ভিসা না পেয়ে ভিডিও বার্তায় জাতিসংঘে বক্তব্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের

  • 3:08 am - September 26, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
২৫ সেপ্টেম্বর ভিডিও বার্তার মাধ্যমে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় জাতিসংঘ সাধারণ অধিবেশনে সরাসরি উপস্থিত হতে পারেননি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পরিবর্তে ভিডিও বার্তার মাধ্যমে দেওয়া ভাষণে তিনি ঘোষণা করেন, ভবিষ্যতে ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। একইসঙ্গে তিনি ইহুদিবিদ্বেষের নিন্দা করেন এবং ইসরায়েলের দখলদারিত্ব প্রসারের হুমকির মুখে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পূর্ণ আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান।

আব্বাস বলেন, “হামাস শাসন ব্যবস্থায় কোনো ভূমিকা পালন করবে না। তারা এবং অন্য গোষ্ঠীগুলোকে তাদের অস্ত্র ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে।”
তিনি আরও স্পষ্ট করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের সঙ্গে তিনি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। এ হামলাকে তিনি নিন্দা জানিয়ে বলেন, এটি ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত স্বাধীনতার সংগ্রামের প্রতিনিধিত্ব করে না।

ফিলিস্তিনি নেতা জানান, তিনি জাতিসংঘ সমর্থিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরব, ফ্রান্স ও জাতিসংঘের সঙ্গে কাজ করবেন। এ পরিকল্পনা সাধারণ পরিষদে বিপুল সমর্থন পেয়েছে।

আব্বাস চলমান ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বলেন, গাজায় সংঘটিত ঘটনাগুলো ২০ ও ২১ শতকের মানবিক বিপর্যয়ের অন্যতম ভয়াবহ অধ্যায়। ইঙ্গিতপূর্ণভাবে তিনি একে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন।

তিনি গাজার জন্য জাতিসংঘের নেতৃত্বে একটি অন্তর্বর্তী কমিটি গঠনের প্রস্তাব দেন, যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নেতৃত্ব দেবে। আব্বাসের ভাষ্য,
“গাজা ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। সেখানে শাসন ও নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। হামাস কোনো ভূমিকা রাখবে না, এবং সব গোষ্ঠীকে অস্ত্র জমা দিতে হবে।”

আব্বাস জোর দিয়ে বলেন, “আমরা ফিলিস্তিনি ইস্যুর প্রতি সংহতি ও ইহুদিবিদ্বেষকে গুলিয়ে ফেলার চেষ্টা প্রত্যাখ্যান করি। আমাদের মূল্যবোধ ও নীতির ভিত্তিতে আমরা ইহুদিবিদ্বেষকে অস্বীকার করি।”

তার উত্থাপিত বেশ কয়েকটি প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদিত ঘোষণায় অন্তর্ভুক্ত হয়েছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে মেয়েদের খেলায় ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ

মেলবোর্ন,১ জুলাই- যুক্তরাষ্ট্রে মেয়ে ও নারীদের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্স নারীদের (রূপান্তরিত নারী) অংশগ্রহণ নিষিদ্ধ করে করা অঙ্গরাজ্যভিত্তিক আইন বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেওয়া…

সিশেলসের রাজধানীতে ঐতিহাসিক হিন্দু মন্দিরে মোদির প্রার্থনা

মেলবোর্ন,১ জুলাই- তিন দিনের রাষ্ট্রীয় সফরে সিশেলসে গিয়ে দেশটির একমাত্র হিন্দু মন্দির অরুল মিহু নবশক্তি বিনায়াগার মন্দির পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী ভিক্টোরিয়ায়…

সাদা ধর্মীয় পতাকা নিয়ে বিতর্ক, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে উদ্বেগ

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশের বিভিন্ন এলাকায় আরবি কালিমা-সংবলিত সাদা পতাকা প্রকাশ্যে টানানোকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক, কূটনীতিক, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের…

ইসলাম গ্রহণের কয়েক সপ্তাহ পর আবার হিন্দুধর্মে ফিরলেন উত্তর প্রদেশের আয়ুষ মালিক

মেলবোর্ন,১ জুলাই- ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার ওষুধ ব্যবসায়ী দেবরাজ মালিকের একমাত্র ছেলে আয়ুষ মালিক, যিনি কয়েক সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করে নিজের নাম মোহাম্মদ…

অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!

মেলবোর্ন,৩০ জুন- দীর্ঘদিনের দূরত্ব, অভিমান ও প্রকাশ্য বিরোধের পর ব্রিটিশ রাজপরিবারে সম্পর্ক স্বাভাবিক হওয়ার নতুন ইঙ্গিত মিলেছে। রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং…

ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার

মেলবোর্ন,৩০ জুন- কূটনৈতিক বা আনুষ্ঠানিক সামরিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহ করেছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au