বিনোদন

নতুন খবর জানালেন ক্যারিবিয়ান সংগীতশিল্পী রিয়ানা

  • 8:54 pm - September 26, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার

মেলবোর্ন, ২৬ সেপ্টম্বর- চলতি বছরের ৫ মে নিউইয়র্কের রাস্তায় বেবি বাম্প প্রকাশ সবাইকে চমকে দেন ক্যারিবিয়ান সংগীতশিল্পী রিয়ানা। এবার মা হওয়ার খবর জানালেন তিনি নিজেই। অর্থাৎ তৃতীয়বারের মতো মা হলেন রিয়ানা। ১৩ সেপ্টেম্বর তার কোলে এসেছে পুত্রসন্তান।

বুধবার মা হওয়ার কথা ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন তিনি। তৃতীয় সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স।

ইন্সটাগ্রাম পোস্ট করা ছবিতে দেখা যায়, গোলাপি ওয়ানপিস পরা নবজাতককে কোলে নিয়ে আছেন গায়িকা। আরেকটি ছবিতে দেখা যায়, শিশুর ছোট্ট গোলাপি দস্তানা, ওপরে ফিতা বাঁধা। বিশেষ মুহূর্তে রিয়ানার হাতে ঝলমল করছিল ‘মম’ লেখা একটি আংটি।

২০২০ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিয়ানা ও রকি। ২০২২ সালে রিয়ানা প্রথম সন্তানের জন্ম দেন। এরপর ২০২৩ সালে সুপারবোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় নিজের দ্বিতীয়বার সন্তান আসার খবর জানিয়েছিলেন তাঁরা। এবার ঘর আলো করে এল তৃতীয় সন্তান।

সূত্র: পিপলস।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au