সর্বশেষ

ইসরায়েলি বসতিতে কার্যক্রম চালানো ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ করল জাতিসংঘ

  • 3:04 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- জাতিসংঘ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিতে কার্যক্রম চালানো কোম্পানিগুলোর হালনাগাদ ডেটাবেস প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশিত এই তালিকায় ১১ দেশের ১৫৮টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে।

এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সল্যুশনস ও ট্রিপ অ্যাডভাইজরের মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তালিকায় রয়ে গেছে। তবে আলস্টম, ওপোডোসহ কয়েকটি প্রতিষ্ঠান তালিকা থেকে বাদ পড়েছে।

বেশির ভাগ কোম্পানি ইসরায়েলভিত্তিক।বাকিগুলো কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক

জাতিসংঘের প্রতিবেদনে কোম্পানিগুলোকে আহ্বান জানানো হয়েছে, যেন তারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভল্কার তুর্ক ইসরায়েলের বসতি স্থাপনের নীতিকে “যুদ্ধাপরাধ” হিসেবে নিন্দা জানান। তিনি বলেন, এই প্রতিবেদন সংঘাতপূর্ণ অঞ্চলে কার্যরত ব্যবসাপ্রতিষ্ঠানের দায়িত্ব আরও স্পষ্ট করে, যাতে তাদের কার্যক্রম মানবাধিকার লঙ্ঘনে অবদান না রাখে।

প্রথমবার তালিকাটি প্রকাশিত হয় ২০২০ সালে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে।

এর সূত্র ২০১৬ সালে মানবাধিকার পরিষদের একটি প্রস্তাব, যেখানে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যবসায় জড়িত প্রতিষ্ঠানের নাম প্রকাশের আহ্বান জানানো হয়েছিল।তালিকায় মূলত নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ, কৃষিজমি ধ্বংসসহ ১০টি নির্দিষ্ট কার্যক্রমে জড়িত প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়।

প্রতি বছর তালিকা হালনাগাদ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি।২০২৩ সালে মাত্র একবার হালনাগাদ হয়, যেখানে ১১২ প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনায় ১৫টি বাদ পড়ে, ৯৭টি থাকে।

ওই বছর নতুন করে ৬৮টি কোম্পানি যুক্ত হয়েছিল, তবে সাতটি পরবর্তীতে বাদ দেওয়া হয়।এবার প্রথমবারের মতো নতুন নামসহ বিস্তৃত তালিকা প্রকাশ করা হলো।

শুরু থেকেই এই প্রক্রিয়াকে ঘিরে তীব্র বিতর্ক চলছে।২০২০ সালে তালিকা প্রকাশের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কঠোর সমালোচনা করে।

ইসরায়েলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ একে বলেছিলেন, “ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করতে চাওয়া দেশ ও সংস্থাগুলোর চাপের কাছে জাতিসংঘের লজ্জাজনক আত্মসমর্পণ।”

জাতিসংঘ জানিয়েছে, এ ডাটাবেস বিচারিক প্রক্রিয়ার অংশ নয়, বরং মানবাধিকার লঙ্ঘন রোধে ব্যবসাপ্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার একটি প্রচেষ্টা।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au