সম্পাদকীয়

জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ: বাস্তবতা আর মুখোশ

  • 9:26 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:৩৬ বার
জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ: বাস্তবতা আর মুখোশ

মেলবোর্ন ২৭ সেপ্টেম্বর- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণ আবারও প্রমাণ করেছে কীভাবে আন্তর্জাতিক মঞ্চে শব্দের ঝংকারে দেশের বাস্তবতাকে আড়াল করা যায়। তিনি বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। প্রশ্ন হলো, বাংলাদেশ আসলে গাজা ইস্যুতে কী করেছে? মানবিক সহায়তা, কূটনৈতিক উদ্যোগ বা কার্যকর কোনো পদক্ষেপ কোথায়? বক্তৃতায় আবেগ আছে, কিন্তু পদক্ষেপ নেই।

ভাষণে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসনের সংস্কারের দাবি তুলেছেন। কিন্তু তিনি বলেননি যে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, মুক্ত ও সুষ্ঠু। কেবল একটি নিরাপদ এক্সিট তৈরিই যেন মূল লক্ষ্য। ইলেকশন কমিশন কেন নৌকার প্রতীক বাদ দিল, তা নিয়ে কোনো উত্তর নেই। জনগণ ভোট দেবে কি দেবে না, সেটা জনগণের সিদ্ধান্ত। অথচ জাতিসংঘের মঞ্চে তিনি এসব সত্য উচ্চারণের সাহস দেখাতে পারেননি।

তিনি বলেছেন বৈষম্যমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ার দায়িত্ব পালন করছেন। অথচ ৫ আগস্টের পর কত মানুষ নিহত হয়েছে, কতজন জেলে বন্দি, মব ভায়োলেন্সে কত পরিবার ধ্বংস হয়েছে, জাতিগত সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে থেমে থাকেনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সব সম্প্রদায়ের উপর পৈশাচিক নির্যাতন দিনদিন বাড়ছেই, যা এই সরকারের পেটোয়া মব ও জঙ্গি বাহিনী চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের চলমান আইনি লড়াই আজ বাংলাদেশে ন্যায়বিচার, সাংবিধানিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেওয়া হচ্ছে, অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থায়। বাস্তবতা হলো গত এক বছরে অন্তর্বর্তী সরকারের অর্জন দৃশ্যমান কিছুই নেই।

আরেকটি বড় প্রশ্ন স্বচ্ছতা নিয়ে। ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ গ্রুপের প্রতিষ্ঠানগুলো অস্বাভাবিক দ্রুততায় সরকারি অনুমোদন ও বিশেষ সুবিধা পাচ্ছে। গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেসের জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি—সবকিছুই তড়িঘড়ি সম্পন্ন হয়েছে। গ্রামীণ ব্যাংকের কর মওকুফ, সরকারের শেয়ার ২৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা নিয়েও প্রশ্ন উঠেছে। শ্রম আইন লঙ্ঘন ও অর্থপাচারের মামলা দ্রুত খারিজ হয়ে যাওয়া স্বচ্ছতা ও নিরপেক্ষতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। এই বিষয় গুলো তো বিশ্ব প্রতিনিধিরা জানতে বা বুঝতে পারছেন না।

শান্তি, ন্যায়বিচার ও সংস্কারের আদর্শিক বুলি শুনতে ভালো লাগলেও দেশের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আন্তর্জাতিক মঞ্চে গাজার নাম উচ্চারণ করে করতালি পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের ভেতরের দমন-পীড়ন, সুষ্ঠু নির্বাচনের অনিশ্চয়তা, আইনের শাসনের অভাব আর অর্থনৈতিক বিপর্যয়কে চেপে রাখা যায় না। ইতিহাস একদিন বিচার করবে, উচ্চকিত বক্তৃতা নয়, বরং দেশের মানুষের জন্য নিরাপত্তা, সত্যিকারের গণতন্ত্র ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মধ্য দিয়েই আসল নেতৃত্বের প্রমাণ মেলে।

এই শাখার আরও খবর

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট, হামলা স্থগিতের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের অন্য কোনো দেশে আগ্রাসন চালানোর…

আংশিক খুলছে কাতারের আকাশপথ, ক্ষেপণাস্ত্র হামলায় বাংকারে লাখো ইসরায়েলি

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে কাতার সীমিত পরিসরে তাদের আকাশপথ আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।…

সমাধানের পথ নেই, বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি

মেলবোর্ন, ০৭ মার্চ- ইরানের সাথে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের যুদ্ধে বাংলাদেশ নেই। কিন্তু সেই যুদ্ধের রেশ সবচেয়ে বেশি যেসব দেশে পড়েছে বাংলাদেশ তার…

ব্যাংক হিসাবের বাইরে রয়েছে গোপন সম্পদ? প্রশ্নের মুখে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মেলবোর্ন ৭ মার্চ: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতি,…

ইউক্রেন যুদ্ধের ময়দানে সশস্ত্র রোবট, প্রযুক্তিনির্ভর লড়াইয়ে নতুন অধ্যায়

মেলবোর্ন, ৭ মার্চ- রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ইউক্রেনের যুদ্ধ ধীরে ধীরে এক উচ্চপ্রযুক্তিনির্ভর সংঘাতে রূপ নিয়েছে। আকাশজুড়ে গুপ্তচর ও হামলাকারী ড্রোনের ঝাঁক নিয়মিত উড়তে…

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হতে পারে আজ রাতেই

মেলবোর্ন,৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au