লিড নিউজ

ভারতের সাথে আলোচনা করতে প্রস্তুত পাকিস্তান : শাহবাজ

  • 4:39 am - September 28, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- পাকিস্তান ভারতের সঙ্গে সব অমীমাংসিত ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণে শরিফ বলেন, “পাকিস্তান ভারতের সঙ্গে যৌক্তিক, বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনায় প্রস্তুত। দক্ষিণ এশিয়ার জন্য উসকানিমূলক নয়, বরং সক্রিয় নেতৃত্ব প্রয়োজন।”

এর আগের দিন তিনি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও উপস্থিত ছিলেন। আসিম মুনির এ সময় বলেন, গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত থামাতে মধ্যস্থতা করায় ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

জাতিসংঘ অধিবেশনের ভাষণে শাহবাজ শরিফ ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “ট্রাম্প যদি সময়মতো ও দৃঢ়ভাবে হস্তক্ষেপ না করতেন, পূর্ণমাত্রার যুদ্ধ ভয়াবহ পরিণতি ডেকে আনত।” তিনি ট্রাম্পকে ‘সাহসী ও দূরদর্শী’ নেতা হিসেবে অভিহিত করেন।

গত এপ্রিলের শেষের দিকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২০ জনের বেশি নিহত হয়। নয়াদিল্লি এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এর পর মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেন। চার দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়।

শেষ পর্যন্ত ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ যুদ্ধবিরতির ঘোষণা দেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত ও পাকিস্তান মতপার্থক্য সমাধানে একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে।

শাহবাজ শরিফ শুক্রবারের ভাষণে ভারতের হামলাকে “আগ্রাসন” আখ্যা দিয়ে দাবি করেন, পাকিস্তান এতে জয়ী হয়েছে। তাঁর ভাষায়, “ভারত দম্ভ নিয়ে হামলা চালিয়েছিল, কিন্তু আমরা তাদের লজ্জিত করে ফিরিয়ে দিয়েছি।”

পাকিস্তান দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইছে, তবে ভারত বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছে। নয়াদিল্লির দাবি, পুরো হিমালয় অঞ্চল ভারতের অংশ।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au