বিনোদন

বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা

  • 3:56 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তামিলনাড়ুর করুর জেলায় বিজয় সরকারের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন। নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভয়াবহ এ দুর্ঘটনার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। দেখা গেছে, কিছু মানুষ প্রচণ্ড ধাক্কায় নিচে পড়ে যাচ্ছেন। এরপর তারা পদদলিত হন। একটি ভিডিওতে মানুষকে চিৎকার করতে শোনা যাচ্ছে।

তারা তখন বাঁচতে চাইছিলেন। শ্বাস নিতে না পেরে একজন আরেকজনের ওপরে ওঠার চেষ্টা করেন। এতে করে নিচের মানুষ আরো বেশি চাপা পড়েন। কিছু শিশুকে তাদের বাবা-মায়ের কাঁধে বসে থাকতে দেখা যায়।
যারা বিজয় থালাপতির বাস কাছে আসার জন্য অপেক্ষা করছিল। এর কয়েক মিনিট পরই ঘটে যায় ওই ঘটনা।
ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, থালাপতি বিজয় তার ভ্রাম্যমাণ মঞ্চ (বাস) নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ওই সময় অনেকে তার কাছে আসার চেষ্টা করেন। এতে করে সেখানে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়।

মানুষ প্রচণ্ড গরম ও ধাক্কাধাক্কিতে হাঁসফাঁস করছেন এমনটি দেখতে পেয়ে তিনি তার বাস থামিয়ে দেন। ওই সময় কিছু মানুষের দিকে পানির বোতল ছুঁড়ে মারেন

পুলিশ জানিয়েছে, বিজয় জনসভাস্থলে সাত ঘণ্টা দেরি করে আসেন। যেখানে তার দুপুর ১২টায় আসার কথা ছিল। সেখানে তিনি আসেন সন্ধ্যা ৭টারও পর। অথচ সাধারণ মানুষ এসেছিলেন সকাল ১১টার দিকে। তারা বিজয়কে দেখতে প্রচণ্ড রোদের মধ্যে সারা দিন না খেয়ে ছিলেন বলেও জানিয়েছেন পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত প্রাপ্তবয়স্করা সবাই বিজয়ের দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’-এর সমর্থক ছিলেন। তারা সকাল থেকে সমাবেশস্থলে ভিড় জমিয়েছিলেন এবং প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au