বিনোদন

মদ্যপানে স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে: ববি দেওল

  • 4:44 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- সিনেমায় অভিনেতা-অভিনেত্রীদের মদপানের দৃশ্য দেখা যায়। বাস্তব জীবনেও তাদের কেউ কেউ এই বদ অভ্যাসে আসক্ত। এই নেশায় আসক্ত ছিলেন বলিউড অভিনেতা ববি দেওল। শুধু তাই নয়, নেশা এতটা ভয়াবহ ছিল যে পরিবারের মানুষ তাকে ভয় পেতেন। তবে এক বছরেরও বেশি সময় হল তিনি পুরোপুরি মদপান ছেড়েছেন।

বলিউড অভিনেতা ববি দেওল সম্প্রতি আরিয়ান খানের ওয়েব সিরিজ দ্য ব্যা**ডস অফ বলিউড*–এ অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এই সিরিজের প্রচারে অংশ নিয়ে জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

রাজ শামানির পডকাস্টে ববি দেওল স্বীকার করেছেন, মদপান একসময় তাকে দুর্বল করে তুলেছিল এবং পরিবারকে কষ্ট দিয়েছিল। তবে আজ তিনি এক বছরেরও বেশি সময় ধরে পুরোপুরি মদপানমুক্ত, আর সেই পরিবর্তনের জন্য কৃতিত্ব দিয়েছেন পরিবারকেই।

ববি দেওল বলেন, ‘আমি পরিবারের জন্য কাজ করছি। কিন্তু যখন তাদের চোখে ভয় আর দুঃখ দেখতাম, ভীষণ খারাপ লাগত। আমি প্রতিদিন মদ খেতাম না, কিন্তু যখনই খেতাম, ওরা ভয় পেত-আমি কেমন আচরণ করব কেউ জানত না। সেটা ভীষণ ভয়ংকর ছিল।’

মদ্যপানের সময় তাঁর স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন বলেও জানান ববি দেওল। অভিনেতার কথায়, “সবচেয়ে কাছের মানুষরাই শুধু তোমার রাগ, অন্ধকার দিকগুলো দেখে। আমার স্ত্রীর ক্ষেত্রে সেটা ছিল রাগ, বাজে ব্যবহার আর বোকা বোকা কথা বলা। এটাই মদ্যপানের ভয়াবহতা—এটা মস্তিষ্ককে নষ্ট করে ফেলে। এক বছরেরও বেশি সময় হলো আমি এক ফোঁটাও মদ খাইনি।”

নিজের সংগ্রামের সময়ে বড় ভাই সানি দেওল, বাবার চাপ, আর ঘরের সংকটের কথাও উল্লেখ করেন তিনি। তবে পরিবার সবসময় তাকে রক্ষা করেছে। একপর্যায়ে ছেলের একটি মন্তব্য তাকে বদলে দেয়।

ববি বলেন, “একদিন শুনলাম, ছেলে আমার স্ত্রীকে বলছে, ‘তুমি তো প্রতিদিন কাজ করতে যাও, কিন্তু বাবা শুধু বাসায় বসে থাকে’। তখন ভেতরটা কেঁপে উঠল। বুঝলাম, কী ধরনের বাবা হচ্ছি আমি।”

ববি দেওল আরও বলেন, “আমি নিজের প্রতি অন্যায় করেছিলাম। ঈর্ষা করতাম অন্য অভিনেতাদের, দোষ দিতাম দুনিয়াকে। কিন্তু আসলে তারা সাফল্য পেয়েছে পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে। সালমান খান, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার কিংবা আমার ভাই—সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। নতুন প্রজন্মের রণবীর সিং ও রণবীর কাপুরও তাই করছে। আমি কেন কাজ করছি না।” সূত্র: এনডিটিভি।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au