বিনোদন

ফের হুমকির মুখে কপিল শর্মা

  • 2:38 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা আবারও হুমকির মুখে পড়েছেন। তাকে হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছে। অবশেষে সেই হুমকিদাতা অভিযুক্তকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের তৎপরতায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে।

কপিল শর্মার জীবনে প্রথম এমন বিপদ নতুন নয়। এর আগেও কানাডায় তার ক্যাফেতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত ৪ জুলাই উদ্বোধনের পর ১০ জুলাই এবং পরে ৭ আগস্ট ক্যাফের বাইরে কয়েক রাউন্ড গুলি চালায় সন্ত্রাসীরা।

এদিকে অভিযুক্তকে গ্রেফতারের পর তদন্তের স্বার্থে মুম্বাই নিয়ে আসা হয়েছে। আদালতে হাজির করা হলে তাকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে— অভিযুক্ত ব্যক্তি কোনো গ্যাংস্টারের সঙ্গে যুক্ত কিনা। নাকি কেবল টাকা আদায়ের ভয় দেখানোর চেষ্টা করছিল।

একটি গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিযুক্ত দিলীপ চৌধুরী নামে ওই ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে কপিল শর্মার কাছে এক কোটি রুপি চাঁদা দাবি করে ফোন ও ভিডিও পাঠাচ্ছিলেন। শুধু তাই নয়, অভিযুক্তকারী ভয় দেখানোর জন্য কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোন্ধরা ও গোল্ডি ব্রারের নামও ব্যবহার করেন।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, ২২ ও ২৩ সেপ্টেম্বর মাত্র দুদিনের মধ্যে কপিলের কাছে প্রায় সাতবার হুমকি ফোন আসে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুরো বিষয়টির সঙ্গে কোনো আন্তর্জাতিক বা দেশীয় গ্যাংস্টারের যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সম্প্রতি কপিল শর্মার জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’- এর বিরুদ্ধে একটি সতর্কতা জারি করেছে। অনুষ্ঠানে মুম্বাইকে বারবার ‘বোম্বে’ বলে সম্বোধন করার কারণে এ কৌতুক অভিনেতার ওপর ক্ষুব্ধ হন এমএনএস কার্যকর্তারা।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au