মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- এবারের দুর্গাপূজায় বেশ কয়েকটি পূজার গান মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েছে রাকা পপির দুটি গান। এ ছাড়া পলাশ লোহা, প্রসেঞ্জিত মহাজন (পিজিত), অনিন্দিতা সাহা অথি ও প্রিয়াঙ্কা প্রিয়া যৌথভাবে একটি গান গেয়েছেন। তাদের গানের নাম ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি।
রাকা পপির গান দুটি হলো ‘দেবী বিসর্জন’ ও ‘বলো দুর্গা মাইকি’, এ গানের কথাগুলো লিখেছেন রামানন্দ সরকার। সুর করেছেন রামানন্দ সরকার ও দ্বিতীয় গানের সুর করেছেন রাকা পপি এবং সংগীত আয়োজন করেছেন অপু আমান। ভিডিওতে মডেল হয়েছেন রাকা পপি।
‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’ গানটি লিখেছেন শেখ নজরুল ও সুর করেছেন প্রসেঞ্জিত মহাজন।
সংগীত আয়োজন করেছেন ওয়াহিদ শাহীন। এরইমধ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে গানগুলো মুক্তি পেয়েছে।