বিনোদন

নিহত প্রত্যেক পরিবারে দেওয়া হবে ২০ লাখ রুপি: থালাপতি বিজয়

  • 10:32 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- দক্ষিণী সিনেমার মহাতারকা থালাপতি বিজয়ের রাজনৈতিক মঞ্চ এবার পরিণত হলো এক মর্মান্তিক ঘটনায়। তামিলনাড়ুর করুরে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) আয়োজিত জনসভায় পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ নারী, ১৪ পুরুষ, চার কিশোর ও পাঁচ কিশোরী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৬৭ জন, যাদের অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ের মঞ্চে আসতে দেরি হওয়ায় ভিড়ে সবাই অস্থির হয়ে ওঠে। পানি ও খাদ্যের সংকট পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। মুহূর্তের মধ্যেই হুড়োহুড়িতে ঘটে যায় পদদলনের মতো ভয়াবহ দুর্ঘটনা।

এ ঘটনার পর পুলিশ বিজয়ের দলের তিন শীর্ষ নেতা—বাসি আনন্দ, নির্মল কুমার ও ভিপি মথিয়ালাগানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে—সমাবেশে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় টিভিকের মারাত্মক গাফিলতিই এই বিপর্যয়ের জন্য দায়ী। তদন্তের জন্য ইতোমধ্যে অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে।

ভক্তদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বিজয় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, নিহত প্রত্যেক পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে ২০ লাখ রুপি করে সহায়তা। আহতদের জন্যও আর্থিক সহযোগিতা দেওয়া হতে পারে।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন। কেউ লিখেছেন, যে ভালোবাসা বিজয়কে রাজনীতিতে শক্তি দিয়েছে, সেই ভালোবাসাই আজ করুরের মাটিতে পরিণত হলো শোকে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au