বিনোদন

ব্যস্ত সময় কাটাচ্ছেন কোহলি-আনুশকা

  • 10:38 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- এশিয়া কাপের উত্তেজনা থেকে আপাতত দূরে আছেন বিরাট কোহলি। একসময় ২২ গজ কাঁপানো দিল্লির এ তারকা ব্যাটার এখন নিজের পরিবারের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কোহলি।

বউয়ের কপালে গাল ঠেকিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে এ তারকা ক্রিকেটারকে। সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতেই নিমেষে ভাইরাল।

আনুশকার সঙ্গে ছবি পোস্ট করে বিরাট সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দেয়ালে লিখেছেন—এক মিনিট হয়ে গেল। তিনি স্বীকার করে নেন শেষবার ইনস্টাগ্রামে বউয়ের সঙ্গে লম্বা সময় ছবি পোস্ট করা হয়ে ওঠেনি।

এদিন বিরাটকে লম্বা নীল কোটে সুসজ্জিত দেখাচ্ছিল এবং আনুশকা সাদা টপের সঙ্গে মানানসই একটি ধূসর সোয়েটার বেছে নিয়েছিলেন। তারা দুজনে হাসলেন ক্যামেরা তাক করে। এর আগে আকায়ের সঙ্গে বেড়াতে বেরোনোর বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে আসে। সেই ছবিগুলোর একটি কোলাজে দেখা গেছে, অভিনেত্রী আনুশকা ছেলে আকায়কে স্ট্রোলারে ঠেলে দিচ্ছেন। সঙ্গে ছিলেন বিরাটও।

২০১৩ সালে বিজ্ঞাপনী শুটিংয়ের সময় মন দেওয়া-নেওয়া হয় বিরাট-আনুশকার। দীর্ঘ পাঁচ বছরের প্রেম পরিণতি পেয়েছিল ইতালিতে রাজসিক  বিয়ের মাধ্যমে। ২০২১ সালে তারা কন্যাসন্তানের মা-বাবা হন। দুই বছর পর আনুশকার কোল আলো করে আসে পুত্রসন্তান অকায়।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au