বিনোদন

সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি মিথিলা

  • 2:53 pm - October 01, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার

মেলবোর্ন, ১ অক্টোবর- ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বৈবাহিক সম্পর্ক নিয়ে বেশ কৌতূহল ভক্তদের। কারণ সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে নাম জড়াচ্ছে সৃজিতের।

শারদীয় দুর্গোৎসবের মধ্যে গতকাল সুস্মিতার সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৃজিত। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারেও একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। এতে করে তাদের প্রেমের গুঞ্জনের পালে হাওয়া লেগেছে।

সম্প্রতি সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় মিথিলাকে। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে তাকে সরাসরি উপস্থাপক প্রশ্ন করেন, অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়—আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’

উনি কি এখনো আপনার স্বামী?—এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে?—মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা, আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি।

সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার দূরত্ব নিয়ে আলোচনাও রয়েছে। একসঙ্গে দুজনের ছবিও খুব একটা দেখা যায় না। ২০২৪ সালের জুলাইয়ের পর মিথিলা আর কলকাতা যাননি। কেন যাননি জানতে চাইলে মিথিলা বলেন, ‘ভিসা নাই।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au