বিনোদন

৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এর মঞ্চে ফিরছেন শাহরুখ

  • 5:46 pm - October 01, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
মেলবোর্ন ১ অক্টোবর- আসন্ন ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২৫-এর মঞ্চে ফিরছেন শাহরুখ খান। স্বতন্ত্র আকর্ষণ আর উপস্থিত বুদ্ধি নিয়ে এবারের আসরে উপস্থাপনা করবেন বলিউড বাদশাহ।ফিল্মফেয়ার বলছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে আইকনিক ‘ব্ল্যাক লেডি’ ভারতীয় সিনেমায় শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে আছেন এবং ফিল্মফেয়ারের সঙ্গে শাহরুখ খানের সম্পর্কও কোনো অংশে কিংবদন্তির চেয়ে কম নয়।

১৯৯৩ সালে ‘দিওয়ানা’র জন্য তার প্রথম সেরা অভিষেক ফিল্মফেয়ার পুরস্কার জেতা থেকে শুরু করে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল সে, দেবদাস এবং মাই নেম ইজ খানের মতো চলচ্চিত্রের জন্য একাধিক সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ।

ফিল্মফেয়ার জানিয়েছে, এবারের ৭০তম আসরে শাহরুখ খানের সঙ্গে মঞ্চে সহ-উপস্থাপক হিসেবে দেখা যাবে করণ জোহর এবং মনীশ পালকে।এদিকে চলতি বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় শীর্ষ প্রতিযোগীদের মধ্যে রয়েছে ‘স্ত্রী ২’, ‘কিল’, ‘লাপাতা লেডিস’, ‘আই ওয়ান্ট টু টক’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’।

জানা গেছে, আগামী ১১ অক্টোবর ভারতের আহমেদাবাদের একা অ্যারেনায় অনুষ্ঠিত হবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au