বিনোদন

কাজলের জন্য অপ্রস্তুত হয়ে পড়লেন জয়া বচ্চন

  • 9:15 pm - October 02, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার

মেলবোর্ন, ২ অক্টোবর- প্রতি বছর মুম্বাইয়ে মুখার্জি পরিবারের দুর্গাপূজায় থাকেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। প্রবাসী হলেও তিনি বাঙালি। ফলে মা দুর্গার টান থাকবে, সেটাই স্বাভাবিক। এবারও লাল শাড়িতে সেজে অষ্টমীতে অঞ্জলি দিতে এসেছিলেন এ জনপ্রিয় বলিউড অভিনেত্রী। সেখানেই অভিনেত্রী কাজলের জন্য খুবই অপ্রস্তুত হয়ে পড়েন জয়া বচ্চন। কী এমন ঘটনা ঘটেছিল?

মুম্বাইয়ের ফটোসাংবাদিকদের সঙ্গে মধুর সম্পর্ক রয়েছে জয়া বচ্চনের। প্রথমে তাদের ক্যামেরার সামনে কাজল ও জয়া বচ্চন— দুজনেই দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এরপরেই মাথায় দুষ্টুবুদ্ধি আসে অভিনেত্রী কাজলের। সঙ্গে সঙ্গে জয়ার হাত ছাড়িয়ে চলে যান দূরে। তিনি বলেন, একা একা ছবি তোলো।

কাজলের হঠাৎ সরে যাওয়ায় অপ্রস্তুতে পড়েন এ বর্ষীয়ান অভিনেত্রী। তবে পরে হাসিমুখে ক্যামেরার সামনে ছবি তুলেছেন। সবাইকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী। পূজার প্রতিটি মুহূর্ত নিজের মুঠোফোনে ফ্রেমবন্দি করতেও ভোলেননি জয়া বচ্চন।

সামাজিক মাধ্যমের বদৌলতে এরকম অনেক সময়ের সাক্ষী থেকেছেন ভক্ত-অনুরাগীরা। যেখানে প্রকাশ্যে চেঁচামেচি করতেও দেখা যায় তাকে। একবার এক সাক্ষাৎকারে মেয়ে শ্বেতা বচ্চন জানিয়েছিলেন— কেউ কাছ থেকে ছবি তুলতে এলে মায়ের মনে হয় দমবন্ধ হয়ে আসে। এ বর্ষীয়ান অভিনেত্রীর কোনো ঘটনা অজানা নয় কাজলদেরও। তাই পূজার আবহে এ সুযোগে জয়া বচ্চনের সঙ্গে মজা করতে ছাড়লেন না অভিনেত্রী কাজল।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au