বিনোদন

প্যারিস ফ্যাশন উইককে ভিন্ন মাত্রা দিলেন ঐশ্বরিয়া

  • 9:19 pm - October 02, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার

মেলবোর্ন, ২ অক্টোবর- দুই বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত থেকেও আলোচনায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ভক্তদের ভালোবাসা, মুগ্ধতা কিংবা জনপ্রিয়তায় একচুলও ভাটা পড়েনি তাঁর। আর সে কথা আবারও প্রমাণ হলো প্যারিস ফ্যাশন উইকে। ফ্যাশান ছাড়াও তিনটি ঘটনায় ঐশ্বরিয়াকে নিয়ে চলছে আলোচনা।

লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আন্তর্জাতিক এই আয়োজনে সোমবার অংশ নিয়ে র‌্যাম্পে হাঁটলেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া। কালো হিরাখচিত কাস্টম-শেরওয়ানিতে নজর কাড়েন তিনি। ঐশ্বরিয়ার এই পোশাকের ডিজাইন করেছেন ভারতের প্রখ্যাত ডিজাইনার মানিশ মালহোত্রা।

ঐশ্বরিয়ার সিগনেচার রুবি লিপস, খোলা চুল আর আত্মবিশ্বাসী হাসি যেন পুরো পরিবেশে অনন্য মাত্রা যোগ করে। দর্শকরা হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান। ঐশ্বরিয়াও হাত নেড়ে সম্মান ফিরিয়ে দেন। ঐশ্বরিয়ার কয়েক মিনিট র‌্যাম্পে হাঁটার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। তার পোশাক নিয়েও চলছে আলোচনা।

মানিশ মালহোত্রা বলেন, এই কাস্টম-শেরওয়ানি অন্যরকম এক ক্যানভাস। বিশেষ করে ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জড়ানো হাতের ডিজাইন আধুনিক রাজকীয়তার প্রতীক। অলংকারের মতো সেই নকশা একসঙ্গে শক্তি ও সংবেদনশীলতা ফুটিয়ে তোলে।

প্যারিস ফ্যাশন উইকে শুধু র‌্যাম্পেই নয়, ঐশ্বরিয়ার মানবিক দিকও নজর কাড়ে। শো শুরুর আগে তাঁর এক ভক্ত হোটেলের বাইরে অপেক্ষা করছিলেন। ছবি তুলতে গিয়ে ওই ভক্ত হঠাৎ কেঁদে ফেলেন। তারকাসুলভ দূরত্ব না রেখে ঐশ্বরিয়া হাত দিয়ে তাঁর চোখের পানি মুছে দেন, জড়িয়ে ধরেন এবং বলেন ‘জোরে শ্বাস নিন, হাসুন।’ এই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়।

পাশাপাশি ব্যাক স্টেজেও ঘটে আরেক ঘটনা। যুক্তরাষ্ট্রে বসবাসকারী কুইয়ার ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজু ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করেন। পরে সামাজিক মাধ্যমে তিনি লিখেন, ‘আমাদের হৃদয়ের রানি। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে দেখা করে স্বপ্ন সত্যি হলো।’

বিশ্ব তারকাদের সঙ্গেও এদিন দেখা যায় ঐশ্বরিয়াকে। ব্রিটিশ অভিনেত্রী সুপার মডেল কারা ডেলেভিন দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। স্নিগ্ধ হাসিতে তাঁকে আলিঙ্গন করেন ঐশ্বরিয়া। অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে তাঁর তোলা ছবিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সব মিলিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি যেন প্যারিস ফ্যাশন উইককে অনন্য মাত্রা দিয়েছে।
সূত্র: মিড ডে ও হিন্দুস্থান টাইমস

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au