বিনোদন

পরীমনি এবার ধরা দিলেন ভিন্নরূপে

  • 12:09 am - October 03, 2025
  • পঠিত হয়েছে:১৯৮ বার

মেলবোর্ন, ২ অক্টোবর- এবাঢালিউড অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো নিয়মিত পর্দায় দেখা যায় না। তবে  সামাজিকমাধ্যমে তার রয়েছে বেশ সরব উপস্থিতি। প্রায়ই তাকে দেখা যায়, নানান মুহূর্ত ভক্তদের মাঝে শেয়ার করে নিতে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরতে। এই কয়েক দিন আগেও নিজেকে মেলে ধরেছেন পরীমনি। একটি গহনার ব্র্যান্ডের হয়ে ফটোশুটে অংশ নিয়ে নজরকাড়া পোশাক আর গহনায় দ্যুতি ছড়িয়েছেন তিনি। নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায় দেখা যায় অভিনেত্রীকে। এবার অন্যরূপে ধরা দিলেন পরীমনি।

ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়েনে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়েই সময় কাটছে অভিনেত্রীর।

সামাজিকমাধ্যমে ছেলে রাজ্য ও মেয়েকে নিয়ে কালো বোরকা পরা ভিডিও শেয়ার করেছেন পরীমনি। সেখানে ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘ছোটবেলায় রাজ্য আমাকে মা বলে ডাকত, এখন আম্মু ডাকা শুরু করেছে।’

অভিনেত্রী মূলত তার দুই সন্তানকে টিকা দিতে নিয়ে গিয়েছিলেন। ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটি হলো ছোটখাটো একটি যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জনকে দেখেন কি করে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au