বিনোদন

সবচেয়ে ধনী অভিনেতা প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে

  • 5:57 pm - October 03, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার

মেলবোর্ন, ৩ অক্টোবর- প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ৩৩ বছর ধরে চলচ্চিত্র জগতে কাজ করার পর শাহরুখ খান এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন। শুধু তাই নয়, তার নাম বিশ্বের সর্বাধিক ধনী অভিনেতাদের তালিকাতেও স্থান পেয়েছে।

সম্প্রতি প্রকাশিত ভারতের ধনী ব্যক্তিদের বার্ষিক তালিকা হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৫ অনুসারে, ৫৯ বছর বয়সী এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি)।

তালিকায় কিং খানের পরের অবস্থানে আছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), কৌতুকাভিনেতা জেরি সাইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।

ভারতের ধনী তারকাদের তালিকাতেও শীর্ষে রয়েছেন শাহরুখ খান। হুরুনের হিসাব অনুযায়ী, তার পরেই অবস্থান করছেন অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার, যাদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন (২ হাজার ১৬০ কোটি টাকা), চতুর্থ স্থানে চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর, আর পঞ্চম স্থানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

শাহরুখ খানের আয় কেবল সিনেমা থেকে আসে না। তার ব্র্যান্ড ভ্যালু, কোটি কোটি টাকার বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা রেড চিলিজ প্রোডাকশন, ভিএফএক্স স্টুডিও, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এবং দুবাই ও মধ্যপ্রাচ্যের সম্পত্তি-এই সবকিছুই তার মোট সম্পদকে কোটিপতির স্তরে পৌঁছে দিয়েছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au