সর্বশেষ

মাদক চক্রের সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • 6:35 pm - October 03, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
ছবি : এএফপি

মেলবোর্ন, ৩ অক্টোবর- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে মাদক চক্রগুলোর সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত। ভেনেজুয়েলার উপকূলে সাম্প্রতিক সামরিক হামলার পর কংগ্রেসে পাঠানো এক নোটিশে তার প্রশাসন এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি ক্যারিবীয় সাগরে মাদকবিরোধী অভিযান চালানোর জন্য একাধিক সামরিক জাহাজ মোতায়েন করেছে। এতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম এএফপি বৃহস্পতিবার চিঠির কপি পেয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় অন্তত তিনটি অভিযানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, যেগুলোতে অন্তত ১৪ জন নিহত হয়েছে।

পেন্টাগনের নোটিশে বলা হয়েছে, ট্রাম্প মাদক চক্রগুলোকে ‘অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছেন এবং সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন। তাদের কার্যক্রমকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সশস্ত্র আক্রমণ’ হিসেবেও বর্ণনা করা হয়েছে। সন্দেহভাজন পাচারকারীদের অবৈধ যোদ্ধা হিসেবেও উল্লেখ করা হয়েছে।

ভেনেজুয়েলার উপকূলে মাদকবোঝাই নৌকা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা। তবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ‘প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইন মেনে দেশের নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নিয়েছেন।’ তিনি জানান, ট্রাম্প মাদক চক্রকে মোকাবিলা করছেন যাতে তারা আর আমেরিকানদের হত্যা করতে না পারে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বরের হামলার পর কংগ্রেসে নোটিশ পাঠানো হয়েছে। এটি আইনি বাধ্যবাধকতা, তবে এতে নতুন কোনো তথ্য নেই।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেছেন, তাদের উপকূল থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে পাঁচটি মার্কিন যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। তিনি একে ‘উস্কানি’ ও ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে মন্তব্য করেছেন।

ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গ এবং ক্যারিবীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচলের জন্য হুমকি দানের অভিযোগ করেছে।

ট্রাম্প গত মাসে পুয়ের্তো রিকোতে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করেছেন। এটি তিন দশকের মধ্যে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। পাশাপাশি ওই এলাকায় আটটি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিনও পাঠানো হয়েছে।

গত মাসে ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান এক মার্কিন নৌযানকে লক্ষ্য করে উড়ে গেলে ট্রাম্প সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে ভেনেজুয়েলার যুদ্ধবিমান ভূপাতিত করা হবে।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au