সর্বশেষ

উইকিপিডিয়ার বিকল্প আনছেন ইলন মাস্ক

  • 7:58 pm - October 03, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ অক্টোবর- বিশ্বের বৃহত্তম অনলাইন মুক্ত জ্ঞানভান্ডার উইকিপিডিয়া নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের পর এবার সরাসরি বিকল্প তৈরির ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তাঁর এআই সংস্থা এক্সএআই (xAI) তৈরি করছে নতুন এক উন্মুক্ত-উৎসের জ্ঞানভান্ডার, যার নাম হবে ‘গ্রোকিপিডিয়া’ (Grokipedia)। মাস্কের দাবি, এটি হবে উইকিপিডিয়ার তুলনায় বহুগুণ উন্নত এবং একমাত্র ‘সত্য ও তথ্যের’ ভিত্তিতেই গড়ে তোলা হবে।

মাস্কের ঘোষণার পর থেকে প্রযুক্তি দুনিয়া ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই উদ্যোগ। অনেকের মতে, তথ্যের যুগে জ্ঞান নিয়ন্ত্রণে এটি এক নতুন সংঘাতের সূচনা করতে যাচ্ছে।

ইলন মাস্ক বলেছেন, গ্রোকিপিডিয়া হবে একটি বিশাল জ্ঞানভান্ডার, যেখানে সত্যকেই একমাত্র লক্ষ্য ধরা হবে। এক্সএআই-এর মহাবিশ্বকে বোঝার বৃহত্তর লক্ষ্য পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন।
এই জ্ঞানভান্ডার সবার জন্য উন্মুক্ত থাকবে, কোনো ব্যবহার সীমাবদ্ধতা থাকবে না। মাস্কের বিশ্বাস, এটি একসময় মানুষ ও এআই—উভয়ের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যসূত্রে পরিণত হবে।

ইলন মাস্ক বহুবার উইকিপিডিয়াকে ‘Wokipedia’ বা ‘Dickipedia’ বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ,

উইকিপিডিয়ার সম্পাদকীয় প্রক্রিয়া রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বিশেষ করে বামঘেঁষা।সংবেদনশীল জীবনী ও রাজনৈতিক বিষয়গুলোতে উইকিপিডিয়ার কনটেন্ট অনেক সময় কট্টর বামপন্থী সম্পাদকদের দ্বারা প্রভাবিত।মাস্ক দাবি করেন, এই পক্ষপাতের কারণে উইকিপিডিয়া এআই প্রশিক্ষণের জন্য অযোগ্য।

তিনি নিজের উইকিপিডিয়া এন্ট্রি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। সেখানে তাঁকে ষড়যন্ত্র তত্ত্ব প্রচারক ও কোভিড-১৯ ভুল তথ্য প্রচারক হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তিনি পক্ষপাতদুষ্ট সম্পাদকদের কাজ বলে মনে করেন।

মাস্ক অভিযোগ করেছেন, উইকিপিডিয়া অলাভজনক সংস্থা হলেও তারা অনুদানের অর্থ মূল কাজের পরিবর্তে ‘Woke’ উদ্যোগে ব্যয় করছে। তাঁর দাবি, প্রতিষ্ঠানটি বৈচিত্র্য, ন্যায্যতা ও অন্তর্ভুক্তি বাবদ প্রায় ৫০ মিলিয়ন ডলার খরচ করেছে, যা তিনি জালিয়াতি আখ্যা দিয়েছেন।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের বিজয় উদ্‌যাপন অনুষ্ঠানে তাঁর দেওয়া বিতর্কিত ‘স্যালুট’ নিয়ে উইকিপিডিয়ার পেজে তথ্য যুক্ত হওয়ায় তিনি উইকিপিডিয়াকে বয়কট করার ডাক দেন এবং বলেন—
“ভারসাম্য ফিরিয়ে না আনা পর্যন্ত উইকিপিডিয়ার অর্থায়ন বন্ধ করুন।”

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গ্রোকিপিডিয়া সফল হলে এটি তথ্য ও জ্ঞানভান্ডারের জগতে এক নতুন মাত্রা যোগ করবে।

 

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au