বিনোদন

বিয়ের পিঁড়িতে কোরিয়ান জনপ্রিয় অভিনেত্রী কিম

  • 12:38 am - October 04, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার

মেলবোর্ন, ৩ অক্টোবর- দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় অভিনেত্রী কিম অকে-বিনের ২০০৫ সালে ‘হুইসপারিং করিডরস ৪: ঘোস্ট ভয়েস’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে। তিনি প্রথম সিনেমাতেই ব্লু ড্রাগন ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। এরপর ২০০৬ সালে ধারাবাহিক ‘হ্যালো, গড!’ ও ‘ওভার দ্য রেইনবো’ দিয়ে কিম জনপ্রিয় হয়ে ওঠেন।

এরপরেই অভিনেত্রীর ক্যারিয়ারের সফলতার হাওয়া লাগে ২০০৯ সালে পার্ক চ্যান-উক নির্মিত ‘থার্স্ট’ সিনেমার মাধ্যমে। এর জন্য স্পেনের সিটজেস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কিম অকে-বিন। একই সঙ্গে কানের লালগালিচায় হাঁটার সুযোগও আসে এ অভিনেত্রীর।

কিম এরপর ‘সোর্ড অ্যান্ড ফ্লাওয়ার’, ‘আর্থডাল ক্রনিকলস’সহ বেশ কয়েকটি টেলিভিশন নাটক ও ‘দ্য ফ্রন্ট লাইন’, ‘দ্য ভিলেনেস’র মতো সিনেমায় কাজ করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

এদিকে কিম অকে-বিন কোরিয়ান সিনেমা ও নাটকে শক্তিশালী নারী চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক আলোচিত। সাহসী, স্বাধীনচেতা ও জটিল চরিত্রে তার অভিনয় তাকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আলাদাভাবে পরিচিত করেছে। জনপ্রিয় এ অভিনেত্রী এর মধ্যেই বিয়ে করতে চলেছেন। আসছে আগামী ১৬ নভেম্বর তিনি বিয়ে করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তার এজেন্সি ‘ঘোস্ট স্টুডিও’। তবে বর বিনোদন জগতের কেউ নন বলে জানা গেছে।

‘ঘোস্ট স্টুডিও’ জানিয়েছে, তাদের দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিম অকে-বিনের নতুন জীবনের জন্য আমরা সবার কাছ থেকে শুভকামনা চাই। তিনি ভবিষ্যতেও অভিনেত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। কিম অকে-বিন বিয়েকে সামনে রেখে ফটোশুট করেছেন। এ ছবি ঘোস্ট স্টুডিও প্রকাশ করেছে। ছবিতে কিমকে সাদা গাউনে দেখা গেছে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au