বিনোদন

বিতর্ক থেকে দূরে থাকা জিতের বার্তায়ই এবার সমালোচনার ঝড়

  • 12:45 am - October 04, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার

মেলবোর্ন, ৩ অক্টোবর- টালিউডের সিনেমা জগতে দুর্গাপূজা মানেই বরাবরের মতো এক উৎসবের আমেজ। যেখানে মুক্তি পায় একাধিক নতুন সিনেমা। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের পূজায় বিগ বাজেটের চারটি সিনেমা মুক্তি পেয়েছে, তা নিয়ে যে তুমুল রেষারেষি এবং বিতর্ক শুরু হয়েছে, অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে।

হল পাওয়া থেকে শুরু করে সিনেমার সাফল্য-ব্যর্থতা নিয়ে জোর তর্কবিতর্কের মধ্যেই এবার অভিনেতা জিতের সামাজিক মাধ্যমে একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বরাবরই বিতর্ক থেকে শতহাত দূরে থাকা এই সুপারস্টারের নীরব বার্তাটি এখন ইন্ডাস্ট্রির অন্দরমহলে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে।

অভিনেতা জিৎ নিজের ‘এক্স’ হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন ও সতর্ক থাকা।’ মাত্র দুটি লাইনের এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র জল্পনা।

অনেকের মতে, বাংলা ছবির এই লাগামহীন রেষারেষি থামাতে জিৎ ইন্ডাস্ট্রির প্রতি একপ্রকার ‘সতর্কবার্তা’ দিয়েছেন। তবে এর উল্টো চিত্রও দেখা গেছে মন্তব্যের বাক্সে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, যে অভিনেতা সচরাচর কোনো বিতর্কে জড়ান না, তিনি হঠাৎ কেন এমন পোস্ট করলেন?

জিতের এই পোস্টের কমেন্ট বক্সে সমালোচকদের ভিড় জমেছে। একজন সরাসরি মন্তব্য করে লিখেছেন— এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট? এখন যখন দেখছেন বন্ধু একেবারে কোণঠাসা, কেউ পাত্তা দিচ্ছে না, তখন এই পোস্ট করলেন।’

আরেকজন অভিনেতার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন— ‘রঘু ডাকাত’ নিয়ে পোস্ট কোথায়? কেন দেবের পাশে দাঁড়ালেন না? উনি তো সবসময় আপনাকে সাপোর্ট করেন।

তবে বরাবরের মতোই এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে জিৎ এখনো নিশ্চুপ। তিনি কেন এই পোস্ট করলেন বা নির্দিষ্ট করে কার পক্ষে-বিপক্ষে কথা বলছেন, সে বিষয়ে একটি বাক্যও খরচ করেননি। ফলে নেটপাড়ায় কেউ ভাবছেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, আবার কারও ধারণা দেবের সমর্থনে মুখ খুলেছেন তিনি।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au