বিনোদন

শাকিব খানের সিনেমার প্রি-প্রোডাকশনে আমির খান!

  • 12:56 am - October 04, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার

মেলবোর্ন, ৩ অক্টোবর- আগামী ঈদুল ফিতরে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশ জমে উঠেছে। ছবির পোস্টারও প্রকাশ পেয়েছে ইতোমধ্যে। পোস্টারে দুহাতে অস্ত্র হাতে ঘিরে থাকা মানুষের মাঝে দেখা গেছে শাকিব খানকে, আর তা দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত এ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে পুরোদমে। সিনেমাটির অন্যতম চমক বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। সালমান খান, রণবীর কাপুরদের সিনেমায় কাজ করেছেন যিনি।

বুধবার (১ অক্টোবর) ‘প্রিন্স’ ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ একটি পোস্ট করেন। এতে তিনি জানান, অমিত রায়ের সঙ্গে প্রি-প্রোডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ওই পোস্টে অমিত রায়, আবু হায়াত, শিরিন সুলতানার দেখে মেলে।

এছাড়া এতে জায়গা করে নিতে দেখা যায় বলিউড অভিনেতা আমির খানকেও। মূলত শাকিবের নির্মিতব্য এই সিনেমায় আছেন বলিউডের চিত্রগ্রাহক। তাই ছবির প্রি-প্রোডাকশনের মিটিং চলছিল মুম্বাইয়ে আমির খানের সেটে। আর সেখানেই হাজির হন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা।

বিশেষ এই মুহূর্তগুলোর ছবি পোস্ট করে নির্মাতা আবু হায়াত মাহমুদ লেখেন- অমিত দাদার সেটে প্রি-প্রোডাকশনের মিটিং দারুণ হয়েছে। একই সঙ্গে সেট দ্রুত ঘুরেও দেখতে পারলাম। এমনকি আমির খানের সঙ্গেও দেখা হলো। দাদা এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

গুঞ্জন উঠেছে, ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করবেন। নির্মাতারা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au