লিড নিউজ

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ৪ অধিকারকর্মীকে ফেরত পাঠাল ইসরায়েল

  • 4:08 am - October 04, 2025
  • পঠিত হয়েছে:৪৪ বার
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব নৌযান জব্দ ও অংশগ্রহণকারীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: এএফপি

মেলবোর্ন, ৪ অক্টোবর- গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা থেকে আটক চার আন্তর্জাতিক অধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে আশদোদ বন্দর থেকে তাদের বিমানযোগে নিজ নিজ দেশে পাঠানো হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরত পাঠানো চারজনের মধ্যে দুইজন ইতালির নাগরিক, একজন নরওয়ের এবং একজন জার্মান নাগরিক। তারা ফ্লোটিলায় অংশ নিয়েছিলেন মানবিক ত্রাণ ও গাজার অবরোধ ভাঙার প্রতীকী প্রচেষ্টায়।

ইসরায়েলি নৌবাহিনী দাবি করেছে, সাগর পথে গাজায় ঢোকার চেষ্টা আন্তর্জাতিক আইন ভঙ্গের সামিল এবং নিরাপত্তার জন্য হুমকি। তাই জাহাজগুলো আটক করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, গাজায় সহায়তা পাঠাতে হলে তা শুধুমাত্র আনুষ্ঠানিক ও নিয়ন্ত্রিত চ্যানেলের মাধ্যমে করতে হবে।

ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, এটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ মানবিক মিশন। তাদের দাবি, গাজার অবরোধ আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন, আর সমুদ্রপথে প্রতীকী যাত্রার মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণই ছিল প্রধান উদ্দেশ্য।

বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং অংশগ্রহণকারীদের নিজ নিজ দেশের কিছু রাজনৈতিক নেতারা ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। তাদের মতে, আটককৃত কর্মীদের দ্রুত ফেরত পাঠানো ইতিবাচক হলেও পুরো অভিযান মানবিক সহায়তাকে বাধাগ্রস্ত করার শামিল।

সুমুদ ফ্লোটিলা থেকে আটক অন্য কর্মীদেরও ধাপে ধাপে ফেরত পাঠানো হবে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনাও অব্যাহত রয়েছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

মেলবোর্ন,৩০ জুন- ইরানের পশ্চিমাঞ্চলে ইরাক সীমান্তসংলগ্ন পাভেহ শহরে সশস্ত্র হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) ভোরে তাদের বাড়িতে…

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মেলবোর্ন,৩০ জুন- ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে…

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কঠোরভাবে সতর্ক করল পাকিস্তান

মেলবোর্ন,৩০ জুন- সিন্ধু পানিচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর অবস্থানের কথা জানাল পাকিস্তান। ইসলামাবাদের দাবি, চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য…

৬ মাস ধরে গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ভিডিও ধারণ করা যুবক আটক

মেলবোর্ন,৩০ জুন-  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তের মোবাইল ফোনে গত ছয়…

জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে ‘জাতীয় ছুটি’ ঘোষণা

মেলবোর্ন,৩০ জুন- চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ফুটবল বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে প্যারাগুয়ে। ১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে ৪-৩…

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য টেকসই করতে ভারসাম্য আনা জরুরি : মার্কিন রাষ্ট্রদূত

মেলবোর্ন,৩০ জুন- বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের আমদানি ও রপ্তানিতে ভারসাম্য আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au