সর্বশেষ

রোহিতকে ওয়ানডে ক্যাপ্টেনসি থেকে ছেটে ফেলার ব্যাখা দিলেন প্রধান নির্বাচক

  • 6:27 am - October 05, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ অক্টোবর-চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পরের সিরিজেই অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা! অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার পরিবর্তে নেতৃত্ব দেবেন শুভমান গিল। সাফল্যের মধ্যে থাকার পরও কেন অভিজ্ঞ তারকাকে নিয়ে এমন সিদ্ধান্ত? সে ব্যাখ্যা দিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তবে ওয়ানডে ফরম্যাটকে এখনো বিদায় জানাননি। সবশেষ গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে শিরোপা এনে দিয়েছিলেন তিনি। এরপর গত কয়েক মাসে ৫০ ওভারের কোনো সিরিজ খেলেনি ভারত। তাই জাতীয় দলের জার্সিও গায়ে জড়ানো হয়নি রোহিতের। তবে তার সে অপেক্ষা ফুরচ্ছে।

আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ৫০ ওভারের লড়াইয়ে নামবে ভারত। তিন ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে বিরাট কোহলির সঙ্গে আছেন রোহিতও। তবে স্কোয়াড দেখে সবার মনেই প্রশ্ন জেগেছে, কেন নেতৃত্বে শুভমান, কেনই বা কেড়ে নেয়া হলো রোহিতের অধিনায়কত্ব?

ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক আগারকার বলেন, ‘তিন ফরম্যাটে তিন জন আলাদা আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়। এটা দলের জন্য যেমন ভালো নয়, তেমনই কোচের জন্যও সমস্যা তৈরি করে।’

তার কথায় স্পষ্ট, কোচ গৌতম গম্ভীরের পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

রোহিতকে নেতৃত্ব থেকে সরানো আগামী বিশ্বকাপের পরিকল্পনার অংশ বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক। নতুন নেতা বাছাই করা হয়েছে যেন বিশ্বকাপের জন্য দল গুছিয়ে নিতে পারেন।

আগারকার বলেন, ‘আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি। রোহিতকে সরানোর এটাও একটা কারণ। এখন ওয়ানডে বেশি খেলা হয় না। দু’বছর অনেক সময় মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়। বেশি ম্যাচ পাওয়া যাবে না। শুভমানকে তাই এখনই দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে ও দল তৈরি করে নিতে পারে। যেমন সূর্যকুমার যাদবকেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছে। ওকেও দল গুছিয়ে নেয়ার সময় দেওয়া হয়েছে।’

রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর আগে অবশ্য কথা বলেছেন নির্বাচকরা। আগারকার বলেন, ‘রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয় যে না জানিয়েই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

নির্বাচকের বক্তব্য অনুযায়ী আগামী বছরের বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে নেতৃত্ব হারালেন রোহিত। তাহলে কি পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে থাকছেন না এ তারকা? তার সঙ্গে কি বাদ পড়ছেন বিরাট কোহলিও?

আগারকার বলেন, ‘ওরা বিশ্বকাপ খেলবে কি না, সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। ওদের ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই। দু’জনেই ফিটনেস পরীক্ষায় পাশ করেছে।’

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au