বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?
আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…
মেলবোর্ন ৫ অক্টোবর-এশিয়া কাপের মাঝপথে পাঁজরের চোটে পড়েন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। ফলে টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে তিনি ছিলেন না। এরপর আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজ থেকেও ছিটকে পড়ায় দেশে ফিরে আসেন লিটন। তার জায়গায় টি-টোয়েন্টি দলে ডাক পান সৌম্য সরকার। কিন্তু ভিসা জটিলতায় এখনও দেশে আটকে থাকা এই ক্রিকেটারের আর সিরিজটিতে খেলা হচ্ছে না।
ওটিএন বাংলাকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, ভিসা না পাওয়ায় সৌম্যের আর (সংযুক্ত আরব আমিরাতে) যাওয়া হচ্ছে না।
শেষ টি-টোয়েন্টির আগে যোগ দিতে না পারায় এই সিরিজে খেলা হচ্ছে না তার। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে ওয়ানডের স্কোয়াডে নেই সৌম্য।
এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শেষ হয় ২৫ সেপ্টেম্বর। এর এক সপ্তাহ বাদে (২ অক্টোবর থেকে) আমিরাতেই আফগানিস্তানের সঙ্গে তাদের সিরিজের সূচি নির্ধারিত ছিল। ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতেই অবস্থান করছিল টাইগাররা। কিন্তু নতুন করে দলের সঙ্গে যুক্ত হতে গিয়ে ভিসা জটিলতার মুখে পড়েন সৌম্য। ইতোমধ্যে অনুষ্ঠিত দুটি টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। জাকের আলি অনিকদের সামনে এবার আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছানি দিচ্ছে।
এর আগে সৌম্য সর্বশেষ জাতীয় দলে খেলেছেন গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের বিপক্ষে সুযোগ পেয়ে ডাক নিয়ে ফেরায় পরবর্তী সিরিজগুলোয় তার আর ডাক পড়েনি। লিটনের ইনজুরিতে কপাল খুললেও, এবার তার সামনে দেয়াল তুলে দিলো ভিসা জটিলতার মতো ঘটনা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au