সর্বশেষ

অ্যাডিলেডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ছয় বছরের শিশু

  • 9:49 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
দুর্ঘটনার পর এলাকাটি কয়েক ঘণ্টা যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৫ অক্টোবর- অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ছয় বছরের এক শিশু গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছে। শনিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে শহরের নর্থ ভার্জিনিয়া এলাকায় কিং রোড ও পেনফিল্ড রোডের সংযোগস্থলে একটি ভ্যান ও একটি ইউটের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

সাউথ অস্ট্রেলিয়া পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ভ্যানটিতে থাকা ছয় বছরের শিশুটি গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যানের চালক ৪২ বছর বয়সী এক নারী এবং আরও দুই শিশু (বয়স ১১ ও ১০ বছর) সামান্য আঘাত পেয়ে চিকিৎসা নিচ্ছে।

অন্যদিকে ইউটেতে থাকা ৩৭ বছর বয়সী এক পুরুষ এবং চার বছরের এক মেয়ে শিশুও হালকা আঘাত পেয়েছে। তাদেরও হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর এলাকাটি কয়েক ঘণ্টা যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়। পুলিশ দুর্ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সংযোগস্থলটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। স্থানীয় এক বাসিন্দা টেরি আরহারিডিস বলেন, “আমি এখানে প্রায় ২৫ বছর ধরে থাকি। এই এলাকায় অসংখ্য দুর্ঘটনা ঘটতে দেখেছি। প্রায় ১০ দিন পরপরই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, যেগুলোর কিছুতে মানুষ প্রাণ হারিয়েছে।”

পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য দিতে আহ্বান জানিয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au