সর্বশেষ

দিন শেষে ফুটবল একটি দলীয় খেলা: হামজা চৌধুরি

  • 5:30 am - October 08, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ অক্টোবর-সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইন লিওনেল মেসি। তার পায়ের জাদুতে ফুটবল বিশ্ব মুগ্ধ। বাংলাদেশের ফুটবলের হ্যাঁমিলিয়নের বাশিওয়ালা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। তিনি বাংলাদেশ দলের জন্য ফুটবলপ্রেমীদের কাছে মেসিতুল্য।

হামজা চৌধুরি বাংলাদেশ দলে আসার পর দলীয় শক্তি বেড়েছে অনেক। হামজা বাংলাদেশ দলে থাকা এক রকম, আবার না থাকা আরেক রকম। বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে এসেছিলেন হামজা। তখন এক সাংবাদিক হামজাকে মেসির সঙ্গে তুলনা করে প্রশ্ন করেন। এর প্রেক্ষিতে হামজা বলেন,‌ ‘আমি মনে করি, যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতই।

ফুটবল দলীয় খেলা। একজনের পক্ষে ফলাফল পরিবর্তন করা বেশ কঠিন। তিনি সেটা স্মরণ করিয়ে বলেন, ‘দিন শেষে ফুটবল একটা দলগত খেলা। তাই ফুটবল কখনো একজনের খেলা নয়। আমাকে কেন্দ্র করেও নয়।’ ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক। বাংলাদেশের হয়ে খেলতে এটি তার তৃতীয়বার আগমন। এ নিয়ে তার প্রতিক্রিয়া, ‘এ নিয়ে তৃতীয়বার আমি এসেছি। আমার সম্পর্ক খুব ভালো হয়েছে কোচদরে সঙ্গে, ফুটবলারদরে সঙ্গে। টিম সপ্তাহখানেক ধরে হার্ডওয়ার্ক করছে, টিমে এসে ভালো লাগছে ইনশাআল্লাহ, আমরা জিতবো।’

হামজা এশিয়ান কাপ বাছাইয়ের দু’টি ম্যাচ খেলেছেন। হংকংয়ের বিপক্ষে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যান্ড অ্যাওয়ে খেলতে এসেছেন। গত মাসে নেপালের বিপক্ষে হামজা বাংলাদেশের হয়ে খেলতে আসেনি। বাফুফে নেপাল যাত্রা হওয়ার আগের দিন হামজার না আসার সংবাদ জানতে পারে। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে না আসা নিয়ে হামজা বলেন,‌ ‘দুঃখিত, প্রথমবার নেপালে আমি আসিনি কারণ আমার গোড়ালিতে একটু চোট ছিল। আমরা শুক্রবার রাতে বার্মিংহামের বিপক্ষে খেলেছিলাম, তবে তার আগেও মৌসুমের শুরু হওয়ায় আমার পায়ে কিছুটা ব্যথা ও টান ছিল।’

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au