সর্বশেষ

বিসিবিতে কে কোন দায়িত্ব পেলেন?

  • 5:37 am - October 08, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ অক্টোবর-অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং। যেখানে বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে।

দায়িত্ব বণ্টন ছাড়াও আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরের আসর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে আজকের মিটিংয়ে। বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের দায়িত্ব বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের কাছেই রেখেছেন। গভর্নিং কাউন্সিলের নতুন সদস্যসচিব হয়েছেন ইফতেখার রহমান।

বিপিএল গভর্নিং কাউন্সিল ছাড়াও ওয়ার্কিং কমিটি এবং গ্রাউন্ডস কমিটিও নিজের কাছেই রেখেছেন বিসিবি সভাপতি। এ ছাড়া আগে থেকেই ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম এবারও একই দায়িত্বে। এ ছাড়া গেম ডেভেলপমেন্টের প্রধান হয়েছেন ইশতিয়াক সাদেক। বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান হয়েছেন আসিফ আকবর।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ হাই পারফরম্যান্স এবং আরেক সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক পেয়েছেন মহিলা উইং প্রধানের দায়িত্ব। বিপিএলের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি ফারুক আহমেদ কোনো কমিটিরই প্রধান হননি। এ ব্যাপারে গণমাধ্যমকে ইফতেখার রহমান বলেছেন, ‘স্বাভাবিকভাবে বোর্ডে সভাপতিই সিদ্ধান্ত নেন কাকে কোথায় রাখবেন। এটা ওনার বিষয়-উনিই ভালো বলতে পারবেন।’

বিসিবির নতুন কার্যকরী কমিটি-ওয়ার্কিং কমিটি-আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান)

ক্রিকেট অপারেশন্স-নাজমুল আবেদিন ফাহিম (চেয়ারম্যান)

ফাইন্যান্স কমিটি-নাজমুল ইসলাম (চেয়ারম্যান), আমজাদ হোসেন (ভাইস-চেয়ারম্যান)

ডিসিপ্লিনারি কমিটি-ফায়াজুর রহমান (চেয়ারম্যান)

গেম ডেভেলপমেন্ট কমিটি-ইশতিয়াক সাদেক (চেয়ারম্যান)

টুর্নামেন্ট কমিটি-আহসান ইকবাল চৌধুরী (চেয়ারম্যান)

বিপিএল -আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান) আসিফ আকবর (চেয়ারম্যান)

গ্রাউন্ডস কমিটি-আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), রাহাত শামস (ভাইস-চেয়ারম্যান)

ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি-শানিয়ান তানিম (চেয়ারম্যান)

আম্পায়ার্স কমিটি-ইফতেখার রহমান মিঠু (চেয়ারম্যান)

মার্কেটিং ও কমার্শিয়াল-শাখাওয়াত হোসেন (চেয়ারম্যান)

মেডিকেল কমিটি-মোহাম্মদ মনজুর আলম (চেয়ারম্যান)

টেন্ডার ও পারচেস কমিটি-আবুল বাশার (চেয়ারম্যান), হাসানুজ্জামান (ভাইস-চেয়ারম্যান)

মিডিয়া ও কমিউনিকেশন কমিটি-আমজাদ হোসেন (চেয়ারম্যান)

অডিট কমিটি-মুখলেসুর রহমান খান (চেয়ারম্যান)

নারী ক্রিকেট কমিটি-আব্দুর রাজ্জাক (চেয়ারম্যান)

লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল-ইয়াসির মোহাম্মদ ফয়সাল (চেয়ারম্যান)

সিকিউরিটি কমিটি-মেহেরাব আলম চৌধুরী (চেয়ারম্যান)

সিসিডিএম কমিটি-আদনান রহমান দীপন (চেয়ারম্যান), ফায়াজুর রহমান (ভাইস-চেয়ারম্যান)

ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি-জুলফিকার আলী খান (চেয়ারম্যান)

হাই পারফরম্যান্স কমিটি-খালেদ মাসুদ পাইলট (চেয়ারম্যান)

বাংলাদেশ টাইগার্স-রাহাত সামস (চেয়ারম্যান)

ওয়েলফেয়ার কমিটি-মোকছেদুল কামাল (চেয়ারম্যান)

বিপিএল -আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান)

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au